১৯ জুলাই ২০২৬, রবিবার, ৩ শ্রাবণ ১৪৩৩
১৯ জুলাই ২০২৬, রবিবার, ৩ শ্রাবণ ১৪৩৩

মাগো গানে নিজের মাকে নিয়ে অভিনয় করলেন আনন্দ খালেদ

মোঃ নাওয়াজ শরীফ, নতুন গতি: মা এমন একজন ব্যক্তি যার বর্ণনা করতে গিয়ে হয়তো পৃথিবীর সমস্ত কাগজ, কালি শেষ হয়ে যাবে, কিন্তু মা এর বর্ণনা শেষ হবে না। মা এমন এক সম্পর্ক যা দ্বিতীয় কেউ হতে পারে না। আর এই মাকে নিয়ে ভিডিও গান প্রকাশ করলেন, বাংলাদেশ নাটকের জনপ্রিয় অভিনেতা আনন্দ খালেদ। গানের শিরোনাম ‘মাগো’।

মাগো গানটি ধ্রুব মিউজিক স্টেশন থেকে মুক্তি হয়েছে। গানটির কথা ও সুর আনন্দ খালেদের। সংগীতায়োজন করেছেন আভরাল সাইর। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন সোহেল রাজ। আর গানটিতে আনন্দ খালেদের সঙ্গে অভিনয় করেছেন আনন্দ খালেদের মা খালেদা আখতার।

নতুন গান প্রসঙ্গে আনন্দ খালেদ বলেন, ‘শর্তহীন ভালবাসা- যে ভালবাসা প্রতিদান চায় না এমন ভালোবাসা কেবল মায়ের কাছ থেকেই পাওয়া যায়।

এই বোধ থেকেই গানটা করা। আমি খুব ভাগ্যবান যে এই গানের ভিডিওতে মাকে পাশে পেয়েছি। আমার বিশ্বাস এই গানটি শেষ পর্যন্ত ব্যক্তিগত থাকবে না। গানটি শেষ পর্যন্ত পৃথিবীর সব মায়ের শর্তহীন ভালোবাসার গান হয়ে ওঠবে। অভিনয়ের পাশাপাশি শখের বশেই গান করেন আনন্দ খালেদ। আশে পাশের মানুষদের অণুপ্রেরণায় মাঝে মাঝেই গান প্রকাশের ইচ্ছে রয়েছে তার।

এমবাপে–দেম্বেলেদের ফ্রান্সকে থামাবে কে?

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মাগো গানে নিজের মাকে নিয়ে অভিনয় করলেন আনন্দ খালেদ

আপডেট : ৮ নভেম্বর ২০২১, সোমবার