১৮ নভেম্বর ২০২৬, বুধবার, ২ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভারত সম্মেলন’এ ইটালিয়ান নেতার বিস্ফোরক মন্তব্য, কংগ্রেসকে তোপ বিজেপির

দেবজিৎ মুখার্জি: শনিবার তেলেঙ্গানার কংগ্রেস সরকার আয়োজিত ‘ভারত সম্মেলন’এ যোগ দিয়ে মঞ্চ থেকে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর উপস্থিতিতে, ‘ভোট চোর, গদি ছোড়’ স্লোগান দিয়ে বিতর্কে জড়ালেন ইটালিয়ান নেতা, তথা ‘পার্টি অফ ইউরোপিয়ান সোশ্যালিস্টস’এর সেক্রেটারি জেনারেল গিয়াকোমো ফিলিবেক। কেন্দ্রীয় সূত্রের খবর, এমন মন্তব্য ভিসার নিয়মের পরিপন্থী।

গণতন্ত্র রক্ষার্থে মঞ্চ থেকে রাগা সহ সমগ্র কংগ্রেসের পাশে দাঁড়ানোর ডাক দেন ফিলিবেক। তিনি বলেছেন, “আমি বিশ্বাস করি যে, উদ্বেগজনক পরিস্থিতির প্রতি আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই ধরনের সমাবেশ, সম্মেলন ও শীর্ষ সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ।” এখানেই থেমে থাকেননি তিনি। ইটালিয়ান নেতা আরও বলেছেন, “ভারতে গণতন্ত্র আক্রমণের শিকার এবং আমাদের একে রক্ষা করতে হবে। আর একে রক্ষা করার সর্বোত্তম উপায় হলো রাহুল গান্ধী এবং কংগ্রেস পার্টির পাশে দাঁড়ানো।”

ফিলিবেকের এই মন্তব্যকে হাতিয়ার করে ‘হাত শিবির’কে পাল্টে দেয় বিজেপি। রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহারাষ্ট্রের এক জনসভা থেকে সরাসরি রাহুল গান্ধীকে আক্রমণ করে বলেছেন, “দেশ-বিদেশ থেকে বামপন্থায় বিশ্বাসীদের আমন্ত্রণ জানিয়েছিল কংগ্রেস। কংগ্রেসের রাজপুত্রও সেখানে ছিলেন। তারা এর নাম দিয়েছিল ‘ভারত সম্মেলন’। অথচ রাহুল গান্ধী একটা আন্তর্জাতিক সম্মেলনে ভারত-বিরোধী মতামত প্রকাশ করে গোটা বিশ্বের কাছে ভারতের বদনাম করেছেন।”

এদিকে নাম না করে সমাজমাধ্যমে আক্রমণ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুও। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “কোনও বিদেশি যখন ভারতকে অপমান করে, তখন কাউকে হাসতে দেখেছেন কি? আমি এটা জিজ্ঞাসা করছি না যে, কোন ভারতীয় বিদেশে গিয়ে ভারতকে অপমান করে।” এবার দেখার, এই মন্তব্যের জেরে কোনও বড় শাস্তির সম্মুখীন হন কিনা ফিলিবেক।

সর্বাধিক পাঠিত

‘বই হাতেই গণতান্ত্রিক পথে লড়াই’, মুক্তি পেয়ে হুঁশিয়ারি এসএফআই নেতৃত্বের

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

‘ভারত সম্মেলন’এ ইটালিয়ান নেতার বিস্ফোরক মন্তব্য, কংগ্রেসকে তোপ বিজেপির

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, সোমবার