১৭ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ১ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যায়বিচারের পথে ফের কাঁটা! বিলকিস মামলায় দুই দোষীর সাজা স্থগিত, জামিন মঞ্জুর শীর্ষ আদালতের

নতুন গতি, নয়াদিল্লি: বিচারের বাণী কি তবে সত্যিই নীরবে নিভৃতে কাঁদছে? দেশের সর্বোচ্চ আদালতের সাম্প্রতিক এক নির্দেশ ঘিরে আবারও সেই চরম অস্বস্তিকর প্রশ্নটিই আছড়ে পড়ল দেশবাসীর বিবেকের দরজায়। ২০০২ সালের গুজরাট দাঙ্গার সেই ভয়াবহ বিভীষিকা, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বিলকিস বানোকে নারকীয় গণধর্ষণ এবং তাঁর পরিবারের সাত সদস্যকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত ১১ জনের মধ্যে দু’জনের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা স্থগিত করল সুপ্রিম কোর্ট। একই সঙ্গে তাদের শর্তসাপেক্ষে জামিনও মঞ্জুর করেছে শীর্ষ আদালত। দীর্ঘ ১৭ বছরেরও বেশি সময় ধরে কারাবাস, এক অভিযুক্তের গুরুতর শারীরিক প্রতিবন্ধকতা এবং মামলায় বিচারাধীন কিছু তথ্যগত ও আইনি প্রশ্ন—মূলত এই তিনটি বিষয়কে বিবেচনায় রেখেই দুই দোষীকে অন্তর্বর্তী স্বস্তি দেওয়া হয়েছে। কিন্তু আইনের এই সূক্ষ্ম মারপ্যাঁচ আর প্রযুক্তিগত যুক্তির আড়ালে চাপা পড়ে যাচ্ছে এক অসহায় নারীর দীর্ঘ দুই দশকের রক্তক্ষয়ী লড়াইয়ের আর্তনাদ। প্রশ্ন উঠছে, যে দেশে প্রকাশ্য দিবালোকে এক অন্তঃসত্ত্বা নারীকে গণধর্ষণ করা হয়, চোখের সামনে আছড়ে হত্যা করা হয় তাঁর তিন বছরের শিশুকন্যাকে, সেই দেশে কি তবে চরম নৃশংসতারও কোনও স্থায়ী শাস্তি নেই?
গত ২৮ অক্টোবর সুপ্রিম কোর্টের বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি প্রসন্ন বি ভারালের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। ২০১৭ সালে বম্বে হাই কোর্ট যে ঐতিহাসিক রায়ে অভিযুক্তদের দোষী সাব্যস্ত করার সিদ্ধান্ত এবং যাবজ্জীবন কারাদণ্ডের সাজা বহাল রেখেছিল, সেই রায়কে চ্যালেঞ্জ করেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল দুই দোষী। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জামিন পাওয়া ওই দুই দোষীর নাম বিপিনচন্দ্র কানাইলাল যোশী এবং প্রদীপ রমনলাল মোধিয়া। শুনানিতে শীর্ষ আদালত পর্যবেক্ষণ করে যে, দুই আবেদনকারীই ইতিমধ্যে ১৭ বছরের বেশি সময় ধরে কারাগারের অন্ধকারে দিন কাটিয়েছে। এছাড়াও তাদের মধ্যে একজনের শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর এবং সে শারীরিক প্রতিবন্ধকতায় ভুগছে। পাশাপাশি, মামলার নথিতে এমন কিছু বিষয় রয়েছে যা আপিলের চূড়ান্ত শুনানিতে বিস্তারিতভাবে খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। বিশেষ করে দুই অভিযুক্তের মধ্যে একজনের নাম ঘটনার পর দায়ের হওয়া প্রাথমিক এফআইআরে ছিল না এবং ঘটনার প্রায় তিন বছর পরে তার নাম মামলায় যুক্ত করা হয়েছিল বলে আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে।
শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, এই নির্দেশকে কোনওভাবেই দোষমুক্তি বা চূড়ান্তভাবে সাজা বাতিল বলে গণ্য করা চলবে না। মামলার মূল আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁদের সাজা সাময়িকভাবে স্থগিত রেখে জামিন দেওয়া হয়েছে। জামিনের ক্ষেত্রে কী কী শর্ত আরোপ করা হবে, তা সংশ্লিষ্ট ট্রায়াল কোর্ট নির্ধারণ করবে এবং সেই শর্ত মেনেই তাদের জেল থেকে মুক্তি কার্যকর হবে। আইনের পরিভাষায় একে ‘অন্তর্বর্তী স্বস্তি’ বলা হলেও, সাধারণ মানুষের চোখে এবং মানবাধিকার কর্মীদের কাছে এই ঘটনা এক গভীর হতাশার জন্ম দিয়েছে। বারবার কেন এই মামলার দোষীরা কোনও না কোনও আইনি ফাঁকফোকর গলে জেলের বাইরে বেরিয়ে আসার সুযোগ পাচ্ছে, তা নিয়ে তীব্র ক্ষোভ দানা বাঁধছে সমাজের সর্বস্তরে।
বিলকিস বানোর জীবনের এই ট্র্যাজেডি কেবল একটি ফৌজদারি মামলা নয়, এটি স্বাধীন ভারতের বিচারব্যবস্থার ইতিহাসে এক রক্তাক্ত অধ্যায়। ২০০২ সালের মার্চ মাসে গুজরাট যখন সাম্প্রদায়িক দাঙ্গার আগুনে জ্বলছে, তখন প্রাণ বাঁচাতে পরিবার নিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বিলকিস। কিন্তু হিংস্র উন্মত্ত জনতার হাত থেকে রক্ষা পাননি তিনি। তাঁর চোখের সামনে পরিবারের সাতজন সদস্যকে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। রেহাই পায়নি তাঁর তিন বছরের নিষ্পাপ শিশুকন্যাও।পাথরে আছড়ে মেরে ফেলা হয় তাকে। এরপর সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকা অন্তঃসত্ত্বা বিলকিসকে গণধর্ষণ করা হয়। সেই বিভীষিকাময় রাতের পর থেকে শুরু হয় বিলকিসের এক অসম লড়াই। স্থানীয় পুলিশ ও প্রশাসনের চরম অসহযোগিতা, তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টা এবং বারবার প্রাণনাশের হুমকির মুখেও মাথা নত করেননি তিনি। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে মামলার তদন্তভার যায় সিবিআই-এর হাতে এবং বিচারপ্রক্রিয়া গুজরাট থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় মহারাষ্ট্রে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০০৮ সালে মুম্বইয়ের বিশেষ আদালত ১১ জনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। ২০১৭ সালে বম্বে হাই কোর্ট সেই সাজা বহাল রাখলে মনে হয়েছিল, অবশেষে ন্যায়বিচার পেলেন বিলকিস। কিন্তু সেই স্বস্তি স্থায়ী হয়নি। ২০২২ সালের ১৫ অগস্ট, গোটা দেশ যখন স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উদযাপন করছে, ঠিক সেই দিনেই গুজরাট সরকার সাজা মকুবের এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে ওই ১১ জন ধর্ষক ও খুনিকে জেল থেকে মুক্তি দেয়। জেলের বাইরে বেরিয়ে আসার পর দোষীদের ফুলের মালা পরিয়ে ও মিষ্টিমুখ করিয়ে যেভাবে বরণ করে নেওয়া হয়েছিল, তা দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিল গোটা বিশ্ব। যে সমাজে ধর্ষকদের বীরের সম্মান দেওয়া হয়, সেখানে একজন নির্যাতিতার মানসিক অবস্থা কী হতে পারে, তা সহজেই অনুমেয়। বিলকিস বানো সেদিন ভেঙে পড়েছিলেন, কিন্তু হার মানেননি। আবারও তিনি কড়া নাড়েন সুপ্রিম কোর্টের দরজায়। অবশেষে ২০২৪ সালের জানুয়ারি মাসে শীর্ষ আদালত গুজরাট সরকারের সেই সাজা মকুবের সিদ্ধান্তকে সম্পূর্ণ বেআইনি ও এক্তিয়ারবহির্ভূত বলে খারিজ করে দেয়। আদালতের কড়া নির্দেশে ওই ১১ জনকে ফের গোধরা জেলে আত্মসমর্পণ করতে হয়। সেদিন দেশের মানুষ বিশ্বাস করতে শুরু করেছিল যে, আইনের হাত সত্যিই লম্বা এবং অপরাধীরা শেষ পর্যন্ত শাস্তি পাবেই। কিন্তু ২০২৪ সালের সেই আশার আলো বছর ঘুরতে না ঘুরতেই ফের ফিকে হতে শুরু করল। এবার ওই ১১ জনের মধ্যেই দু’জন নিজেদের মূল আপিলের ভিত্তিতে জামিন পেয়ে গেল। যদিও আইনজ্ঞদের একাংশের মতে, ২০২৪ সালের রায়ের সঙ্গে বর্তমান নির্দেশের আইনি ভিত্তি সম্পূর্ণ আলাদা। আগের মামলায় বিচার্য বিষয় ছিল গুজরাট সরকারের সাজা মকুব করার প্রশাসনিক এক্তিয়ার, আর বর্তমান মামলায় বিচারাধীন রয়েছে দোষীদের নিজস্ব আপিল এবং দীর্ঘ কারাবাসের মানবিক ও আইনি দিক। তাই এই নির্দেশকে আগের রায়ের পরিবর্তন হিসেবে দেখা ঠিক নয়।
তা সত্ত্বেও, সাধারণ মানুষের আবেগ আর ন্যায়বোধ এই সূক্ষ্ম আইনি ব্যাখ্যায় সান্ত্বনা খুঁজে পাচ্ছে না। প্রশ্ন উঠছে, যে অপরাধীরা একজন অন্তঃসত্ত্বা নারীর সম্ভ্রম লুণ্ঠন করেছে এবং একটি গোটা পরিবারকে নিশ্চিহ্ন করে দিয়েছে, তাদের ক্ষেত্রে ‘শারীরিক প্রতিবন্ধকতা’ বা ‘দীর্ঘ কারাবাস’-এর যুক্তি কতটা প্রাসঙ্গিক? অপরাধের ভয়াবহতা কি সময়ের সঙ্গে সঙ্গে লঘু হয়ে যায়? যখন একজন নির্যাতিতা আজও সেই ভয়াল রাতের দুঃস্বপ্ন বয়ে বেড়াচ্ছেন, নিজের ভিটেমাটি ছেড়ে নিরাপত্তার অভাব নিয়ে দিন কাটাচ্ছেন, তখন দোষীদের জেলের বাইরে মুক্ত বাতাসে শ্বাস নেওয়ার অধিকার দেওয়া কি ন্যায়বিচারের পরিপন্থী নয়? এই ঘটনা সমাজে এক অত্যন্ত বিপজ্জনক বার্তা দিচ্ছে। প্রভাবশালী অপরাধীরা যদি বছরের পর বছর আইনি প্রক্রিয়াকে দীর্ঘায়িত করে এবং নানা অজুহাতে জামিন পেয়ে যায়, তবে সাধারণ মানুষের বিচারব্যবস্থার ওপর থেকে আস্থা হারিয়ে ফেলাটাই স্বাভাবিক। আপিলের চূড়ান্ত শুনানিতে সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত কী রায় দেয়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ। তবে আপাতত বিলকিস বানোর চোখের জল আর এক বুক হাহাকার নিয়েই আরও একবার প্রমাণিত হল—এখন ন্যায়বিচার পাওয়াটা সত্যিই বড় কঠিন, আর ধর্ষকদের শাস্তি যেন এক সোনার পাথরবাটি!

ডিজে মন্তব্য মামলায় রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধির দাবিতে আদালতে অভিষেক

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ন্যায়বিচারের পথে ফের কাঁটা! বিলকিস মামলায় দুই দোষীর সাজা স্থগিত, জামিন মঞ্জুর শীর্ষ আদালতের

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, সোমবার