২১ নভেম্বর ২০২৬, শনিবার, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

উচ্ছেদ নোটিসে ক্ষোভ, ১২ ঘণ্টা দোকান বন্ধ রেখে রেল দফতরে বিক্ষোভ

আলিপুরদুয়ার: ফের উচ্ছেদ আতঙ্কে আলিপুরদুয়ার রেল জংশনের ব্যবসায়ীরা। রেলের উচ্ছেদের নোটিস ঘিরে ক্ষোভে ফুঁসছেন ব্যবসায়ীরা। প্রতিবাদে শুক্রবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা ব্যবসা বন্ধ রেখে বিক্ষোভে শামিল হলেন জংশন এলাকার সমস্ত ব্যবসায়ী সংগঠনের সদস্যরা।
ডুয়ার্স উন্নয়ন সংগ্রাম সমিতির ব্যানারে এদিন আলিপুরদুয়ার জংশন স্টেশন চত্বরে জমায়েত করেন ব্যবসায়ীরা। সেখান থেকে মিছিল করে উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএম দফতরে পৌঁছন তাঁরা। অভিযোগ, বিশাল মিছিল দফতরে প্রবেশ করতে গেলে বাধা দেয় পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও ব্যবসায়ীদের মধ্যে তীব্র বচসা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এরপর আয়োজিত প্রতিবাদ সভায় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। উচ্ছেদ অভিযান বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা। পরে ব্যবসায়ী সংগঠনগুলির একটি প্রতিনিধি দল ডিআরএম দফতরে স্মারকলিপি জমা দেয়।
ডুয়ার্স উন্নয়ন সংগ্রাম সমিতির আহ্বায়ক তুষাররঞ্জন ঘোষ জানান, বহু বছর ধরে তাঁরা রেলের জমিতে বসবাস ও ব্যবসা করছেন। জংশন এলাকায় রয়েছে বহু প্রাচীন ক্লাবও। হঠাৎ করে সকলকে উচ্ছেদের নোটিস দেওয়ায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে তাঁরা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন।

কার্তিক পুজোর মেলায় রক্তাক্ত বিজেপি নেতা, পিটিয়ে খুনের অভিযোগ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

উচ্ছেদ নোটিসে ক্ষোভ, ১২ ঘণ্টা দোকান বন্ধ রেখে রেল দফতরে বিক্ষোভ

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, শুক্রবার