আব্দুল হাফিজ খাঁন (উলুবেড়িয়া) নতুন গতি: উলুবেড়িয়ার নিমদিঘী হাই মাদ্রাসায় দুই দিন ব্যাপী নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে যেমন গজল,কেরাত, কুইজ, তাৎক্ষণিক বক্তব্য, ইংরেজি ও আরবি ভাষায় বক্তব্য সহ একাধিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো।
বিশ্বনবী দিবস উপলক্ষে প্রতিটি বিভাগের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ছাত্রছাত্রীদের পুরষ্কৃত করা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় দিন শুক্রবার বিভিন্ন বক্তা বিশ্বনবীর উপর তাদের মূল্যবান বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ডি ডি ও সুরজ মন্ডল,বিশিষ্ট বক্তা তথা শালুকপাড়া মাদ্রাসার প্রধান শিক্ষক জনাব মৌলানা মুশা কালিমুল্লাহ, তিনি তার মুল্যবান বক্তব্যে ছাত্রছাত্রীদের মধ্যে আদর্শবান হবার পরামর্শ দেন।এছাড়াও মূল্যবান বক্তব্য রাখেন হাফেজ সেখ মাকসুদ,নিমদিঘী হাই মাদ্রাসার প্রাক্তন প্রধান শিক্ষক মাহমুদুল আলি, বর্তমান প্রধান শিক্ষক জনাব শারিন শাহাজ, মাদ্রাসার শিক্ষক মুফতি আব্দুর রাজ্জাক, শিক্ষক সেখ জামিরুল ইসলাম, শিক্ষক অরুণ পন্ডিত, সঞ্চালনা করেন শিক্ষক সেখ মনিরুল ইসলাম,সেখ ওয়াকিল আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানের শেষ আখেরী মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।
নতুন গতি 





















