১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৪ কার্তিক ১৪৩৩

রাজ্যজুড়ে শব্দবাজির তাণ্ডব, জবাবে যা বললেন মুখ্যমন্ত্রী…..

দেবজিৎ মুখার্জি, পূর্ব মেদিনীপুর: শব্দবাজিকে ঘিরে পুলিশ-প্রশাসনের তরফ থেকে কড়া বার্তা দেওয়া হলেও সোমবার রীতিমতো শব্দবাজির তাণ্ডব চলে রাজ্যজুড়ে বলে উঠেছে অভিযোগ। এই অভিযোগ ‘কমিউনিস্ট’রা করেছে বলে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। নাম না নিয়ে বামেদের কটাক্ষ করে তাঁর বক্তব্য, সনাতনের জাগরনে সমস্যা হচ্ছে কিছু লোকের।

শব্দবাজির তান্ডব ঘিরে অভিযোগ সংক্রান্ত প্রশ্ন উঠতেই মুখ্যমন্ত্রী দীঘায় সাংবাদিকদের বলেন, “কমিউনিস্টরা করছে। রাত ১০টার পর কোথাও কোথাও বাজি ফেটেছে। পুলিশ কড়া হাতে ব্যবস্থা নিয়েছে। আমরা কখনই চাই না পরিবেশ দূষণ হোক। কিন্তু দীপাবলিতে একটু আনন্দ করবে। একটু আলোটালো জ্বলবে। গ্রিন ক্র্যাকার ফাটাবে, তাতেও এত অসুবিধা কেন?” নাম না করে বামেদের কটাক্ষ করে তিনি বলেন, “সনাতনের এত জাগরণ ঘটেছে। এজন্য কিছু লোকের সমস্যা হচ্ছে। যারা এই সমস্ত অভিযোগ করছেন, এরা আমাদের হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানকে সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিণত করেছিলেন। শাস্ত্রকে সরিয়ে দিয়েছিলেন। এঁদের কপালে কারোর ঠিকা, গলায় তুলসী নেই।”

তবে একইসাথে প্রশাসন যেভাবে প্রশাসন রাস্তায় নেমে পরিস্থিতি সামাল দিয়েছে, তার প্রশংসাও করেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী বলেন, “আমরা নিয়ন্ত্রণ করেছি। দুষণ নিয়ন্ত্রণ পর্ষদ, পুলিশ, বিভিন্ন এনজিও রাস্তায় ছিল। অনেক বাজি বাজেয়াপ্ত করা হয়েছে। মামলাও হয়েছে।” ডিজে বন্ধের প্রশংসা করে তাঁর বক্তব্য, “সময়ের বাইরে বাজি ফেটেছে বলে যারা সমালোচনা করছেন, তাঁদের সরকারের ডিজে বন্ধেরও প্রশংসাও করা উচিৎ। আগে ডিজের ভয়ঙ্কর অবস্থা ছিল। কিন্তু আমি অন্তত রাস্তার পাশে কোনও ডিজে শুনিনি।” উল্লেখ্য, গতকাল শুধু কলকাতায় ২০৫ জনকে গ্রেফতার করা হয়েছে শব্দবাজি ফাটানোর অভিযোগে।

“মিথ্যায় জওয়ানরা বিভ্রান্ত হননি” মোদির ‘দিমাগি নক্সাল’ মন্তব্যের পাল্টা দিলেন রাহুল

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

রাজ্যজুড়ে শব্দবাজির তাণ্ডব, জবাবে যা বললেন মুখ্যমন্ত্রী…..

আপডেট : ৯ নভেম্বর ২০২৬, সোমবার