০৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৩ কার্তিক ১৪৩৩

ধর্ষণ মামলায় গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূল নেতা পরেশরাম দাস

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ধর্ষণ মামলায় প্রায় ১৭ দিন ধরে পলাতক থাকার পর অবশেষে পুলিশের জালে ক্যানিং পশ্চিমের মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস। সোমবার সন্ধ্যায় তাঁকে মুম্বাই যাওয়ার পথে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ। শেষের দিকে তিনি সিআইডি তলবে তেমন সাড়া দিচ্ছিলেন না। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, সম্ভবত জিজ্ঞাসাবাদ এড়াতেই তাঁর মুম্বাই পালানোর পরিকল্পনা। তবে তার আগেই গ্রেপ্তার হলেন।

সূত্রের খবর, পরেশরাম দাসের বিরুদ্ধে ধর্ষণ, মারধর, প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র এবং হুমকির ধারায় মামলা রয়েছে। গত ৫ সেপ্টেম্বর তাঁর বিরুদ্ধে অতীতের ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৩২৩, ৪২০, ১২০বি এবং ৫০৬ ধারায় মামলা দায়ের হয়েছিল। তারপর তাঁকে দু’বার তলব করেছিল সিআইডি। একবার সাড়া দিলেও অক্টোবরের অন্তিম সপ্তাহ থেকে হঠাৎ তাঁর খোঁজ মিলছিল না। তাঁর ক্যানিংয়ের বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ ৪ জন তৃণমূল নেতাকে গ্রেপ্তার করলেও খোঁজ মিলছিল না পরেশরামের। খোঁজ চালাচ্ছিলেন তদন্তকারীরা।

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ জানতে পারে, মুম্বই পালানোর চেষ্টা করছেন পরেশরাম। এরপর নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে আটক করা হয় বিধাননগর পুলিশের সাহায্যে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা গিয়েছে, পরেশরামকে নিয়ে আসা হচ্ছে বারুইপুর জেলা পুলিশের হেফাজতে এবং তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। মঙ্গলবার তাঁকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ। প্রসঙ্গত, পালাবদলের পর থেকে গ্রেফতার হচ্ছেন একের পর এক তৃণমূল নেতা, যা ঘিরে চরমে রাজনৈতিক তরজা। কালীঘাট শিবিরের বক্তব্য, প্রতিহিংসার রাজনীতি করছে গেরুয়া শিবির। যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন বিজেপি সরকার এবং পাল্টা তৃণমূলের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছেন।

এসএফআইয়ের বুকস্টলে হামলায় আক্রান্ত প্রাক্তন মন্ত্রী দেবলীনা হেমব্রম

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ধর্ষণ মামলায় গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূল নেতা পরেশরাম দাস

আপডেট : ৯ নভেম্বর ২০২৬, সোমবার