০৬ নভেম্বর ২০২৬, শুক্রবার, ২০ কার্তিক ১৪৩৩

“বাংলাদেশ-নেপালের থেকেও খারাপ অবস্থা হবে” নেহা-প্রশান্তের পর এবার বিতর্কিত মন্তব্য ইরফানের

দেবজিৎ মুখার্জি: নেহা বোরা ও প্রশান্ত ভূষণের পর এবার বিজেপির হাতে নতুন অস্ত্র তুলে দিলেন ঝাড়খণ্ডের মন্ত্রী, তথা রাজ্যের অন্যতম প্রভাবশালী কংগ্রেস নেতা, ইরফান আনসারি। প্রকাশ্যে তিনি বলে বসেন, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী আদেশ দিলেই ভারতবর্ষের অবস্থান নেপাল ও বাংলাদেশের চেয়েও খারাপ হবে। ইরফানের এই মন্তব্যের তীব্র নিন্দা করেছে গেরুয়া শিবির।

ইরফান আনসারি বলেছেন, “গোটা দেশ আজ রাস্তায়। ৪০ লক্ষ যুবক আজ রাস্তায়। তাঁরা শান্ত আছে শুধু রাহুল গান্ধীর দিকে তাকিয়ে। রাহুল গান্ধী ইশারা করলেই ভারতের অবস্থা বাংলাদেশ-নেপালের থেকেও খারাপ অবস্থা হবে ভারতের।” তাঁর সংযোজন, “সরকারের কাজ মানুষের কাজ সহজ করা। কিন্তু এই সরকার কাজ সহজ করার বদলে আরও কঠিন করছে। যদি সরকার দ্রুত সাধারণ মানুষের সমস্যা না মেটায়, তাহলে যুব সমাজ রাস্তায় নামবে। এখন শুধু রাহুল গান্ধীর দিকে তাকিয়ে তাঁরা শান্ত।”

কংগ্রেস নেতার এই মন্তব্যের তীব্র সমালোচনা করেন বিজেপি নেতা শাহনওয়াজ হুসেন। তাঁর বক্তব্য, “এটা কোনও সাধারণ মন্তব্য নয়। এই মন্তব্যকে আরও গুরুত্ব দিয়ে দেখা উচিত।” এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, “এভাবে নির্বাচিত সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে বিষেদগার করার অধিকার কাউকে দেওয়া উচিত নয়। এটা কাণ্ডজ্ঞানহীন মন্তব্য। এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।”

উল্লেখ্য, রাজধানীতে ককরোচ জনতা পার্টির লাগাতার আন্দোলন বর্তমানে ব্যাপক চাপে ফেলেছে কেন্দ্রকে। এই মুহূর্তে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ পদত্যাগের দাবিতে তাদের আন্দোলনের জেরে রণক্ষেত্রের চেহারা নিয়েছে গোটা দিল্লি। তাদের সমর্থন জানিয়েছে বিরোধী ইন্ডি জোট। এই আবহে যদিও বিরোধীদের অস্বস্তি বাড়িয়েছিল আইসা প্রধান নেহা বোরার বিতর্কিত মন্তব্য, “বাংলাদেশের ছাত্রবিক্ষোভই অনুপ্রেরণা”। এই মন্তব্যের জন্য বিরোধীদের সমালোচনার মুখে পড়তে হয়েছিল মোদি সরকারের। এছাড়া প্রশান্ত ভূষণ বলেছিলেন, “আমাদের মূল উদ্দেশ্য দেশের রেজিম চেঞ্জই।” সেই মন্তব্যেরও তীব্র কটাক্ষ করেছিল বিজেপি।

সর্বাধিক পাঠিত

কৃষ্ণ নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিপাকে বাগেশ্বর বাবা, তাঁর বিরুদ্ধে আদালতে মামলা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

“বাংলাদেশ-নেপালের থেকেও খারাপ অবস্থা হবে” নেহা-প্রশান্তের পর এবার বিতর্কিত মন্তব্য ইরফানের

আপডেট : ৬ নভেম্বর ২০২৬, শুক্রবার