দেবজিৎ মুখার্জি, পূর্ব বর্ধমান: কালীপূজোর মধ্যে শিশুকন্যা ধর্ষণ ঘিরে উত্তাল পূর্ব বর্ধমানের ভাতার। ঘটনায় আটক করা হয়েছে বছর ২৬এর এক যুবককে। এদিকে নির্যাতিতা শিশুকন্যা বর্তমানে চিকিৎসাধীন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার তীব্র নিন্দা করেছেন কালীঘাট তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তাঁর বক্তব্য, বিজেপির আমলে বাংলায় জঙ্গলরাজ চলছে।
জানা গিয়েছে, গ্রামের পাড়ার কালীমন্দিরের সামনে বাচ্চাদের সঙ্গে খেলা করছিল সেই নাবালিকা। সেখান থেকে মেয়েটিকে তুলে নিয়ে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে পাড়ারই এক ২৬ বছর বয়সী যুবকের বিরুদ্ধে। শিশুকন্যার দুঃসম্পর্কের এক দাদুর নজরে আসতেই তাকে উদ্ধার করে নিয়ে আসেন। এরপর এলাকাবাসীরা সেই অভিযুক্ত যুবককে পুলিশের হাতে তুলে দেন। নাবালিকাকে প্রথমে ভাতার হাসপাতালে নিয়ে আসা হলে সেখান থেকে তাকে স্থানান্তরিত করা হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। জানা গিয়েছে, নাবালিকার বাবা দিনমজুর।
ঘটনার তীব্র নিন্দা করে সমাজমাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভিডিও শেয়ার করে, লিখেছেন, “একটার পর একটা এনকাউন্টার, তবুও ধর্ষণ অব্যাহত রয়েছে। বিজেপির বহুল প্রচারিত জঙ্গল রাজ মডেলের এটাই নির্মম বাস্তবতা।” তিনি আরো লিখেছেন, “মুখ্যমন্ত্রীর যদি সামান্যতম নৈতিক দায়িত্ববোধও থাকত, তবে তিনি শক্তিশালী শাসনের ফাঁপা দাবির আড়ালে না লুকিয়ে পদত্যাগ করতেন। এটাই কি বিজেপির সোনার বাংলার স্বপ্ন? এমন এক বাংলা, যেখানে আট বছরের একটি শিশুও নিরাপদ নয়? বিজেপি সোনার বাংলার প্রতিশ্রুতি দিয়েছিল। যা দিয়েছে তা হলো জঙ্গলরাজ। বাংলার এর চেয়ে ভালো কিছু প্রাপ্য।”
নতুন গতি 










