১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৪ কার্তিক ১৪৩৩

“প্রস্তুত ভারত……” জেলেনোস্কিকে কীসের আশ্বাস মোদির?

দেবজিৎ মুখার্জি: চার বছর ধরে চলা যুদ্ধ থামাতে এবার ময়দানে নামলো ভারত। সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনোস্কির সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাশিয়ার সঙ্গে চলতি সংঘাতের শান্তিপূর্ণ অবসানের জন্য সবরকম সাহায্যের আশ্বাস দেন। প্রধানমন্ত্রীর দপ্তরের তরফ থেকেও এই প্রসঙ্গে একটি বিবৃতি জারি করা হয়। দুই রাষ্ট্রনেতার মধ্যে কি কথা হয়েছে, তা তুলে ধরা হয় বিবৃতিতে।

প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, জেলেনোস্কি যুদ্ধের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে মোদিকে জানিয়েছেন, যার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী আলোচনা ও কূটনীতি দিয়ে সংঘাত শেষ করার এবং শান্তিপূর্ণ সমাধানের ক্ষেত্রে ভারত নিজের অবদান রাখতে প্রস্তুত থাকার কথা জানিয়েছেন। দুজনের মধ্যে নানা ক্ষেত্রে ভারত-ইউক্রেন দ্বিপাক্ষিক সহযোগিতা মজবুত করা নিয়ে আলোচনা হয়েছে।

এই প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, “প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে ফলপ্রসূ আলোচনা হয়েছে। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার পাশাপাশি সহযোগিতার বিষয়গুলি পর্যালোচনা করলাম আমরা। সংঘাত মিটিয়ে শান্তি ফেরাতে বিভিন্ন প্রচেষ্টায় তাঁর দৃষ্টিভঙ্গি জানানোর জন্য প্রেসিডেন্ট জেলেনস্কিকে ধন্যবাদ জানিয়েছি। শান্তিপূর্ণ সমাধানে সব রকমভাবে অবদান রাখার ভারত প্রস্তুত, সে কথাও জানিয়েছি তাঁকে।”

এদিকে জেলেনোস্কি জানিয়েছেন, “আমি আবু ধাবিতে হতে চলা বৈঠকের প্রস্তুতি সম্পর্কে নরেন্দ্র মোদিকে বিস্তারিত জানিয়েছি। ইউক্রেন এই আলোচনার প্রতিটি বিষয়ে প্রস্তুতি নিচ্ছে। রাশিয়াকেও একইভাবে সংঘাত কমাতে যথেষ্ট স্বদিচ্ছা দেখাতে হবে। এছাড়া কৃষ্ণ সাগর দিয়ে শস্য রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় খাদ্য করিডর তৈরিতে ভারতের সম্ভাব্য ভূমিকা নিয়েও আলোচনা হয়েছে। উনি জানিয়েছেন, এই ধরনের করিডর তৈরিতে মধ্যস্থতা করতে ভারত প্রস্তুত।”

“মিথ্যায় জওয়ানরা বিভ্রান্ত হননি” মোদির ‘দিমাগি নক্সাল’ মন্তব্যের পাল্টা দিলেন রাহুল

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

“প্রস্তুত ভারত……” জেলেনোস্কিকে কীসের আশ্বাস মোদির?

আপডেট : ৯ নভেম্বর ২০২৬, সোমবার