২১ নভেম্বর ২০২৬, শনিবার, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

থানার সামনেই মর্টার শেল! শিলিগুড়িতে আতঙ্ক

শিলিগুড়ি: ভক্তিনগর থানার ঠিক সামনে ইন্দিরা গান্ধী ময়দানের পাশে পরিত্যক্ত অবস্থায় একটি মর্টার শেল উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল শিলিগুড়িতে। জনবহুল এলাকায় এমন বিস্ফোরক সদৃশ বস্তু পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইন্দিরা গান্ধী ময়দানের পার্শ্ববর্তী এলাকায় প্রথম মর্টার শেলটি দেখতে পান কয়েকজন বাসিন্দা। থানার একেবারে সামনে এমন বস্তু পড়ে থাকতে দেখে দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় ভক্তিনগর থানার পুলিশবাহিনী। নিরাপত্তার স্বার্থে তড়িঘড়ি এলাকাটি ঘিরে ফেলা হয় এবং সাধারণ মানুষের যাতায়াত নিয়ন্ত্রণ করা হয়।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে খবর দেওয়া হয় ভারতীয় সেনাবাহিনীকে। এরপর সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে শেলটি পরীক্ষা শুরু করে। সেটি সক্রিয় অবস্থায় রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি নিরাপদে নিষ্ক্রিয় করার প্রক্রিয়াও শুরু হয়েছে।
তবে জনবহুল এলাকায়, তাও আবার থানার একেবারে সামনে কীভাবে মর্টার শেলটি এল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার উৎস ও নেপথ্যের কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ও প্রশাসন।

কার্তিক পুজোর মেলায় রক্তাক্ত বিজেপি নেতা, পিটিয়ে খুনের অভিযোগ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

থানার সামনেই মর্টার শেল! শিলিগুড়িতে আতঙ্ক

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, শুক্রবার