২১ নভেম্বর ২০২৬, শনিবার, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টির জলে ডুবল পাকা ধান, মাথায় হাত কেশপুরের কৃষকদের

কেশপুর, পশ্চিম মেদিনীপুর: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে অসময়ে প্রবল বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন পশ্চিম মেদিনীপুরের কেশপুর ও গড়বেতার ধানচাষিরা। এখন মাঠের পাকা ধান কেটে ঘরে তোলার সময়। সারা বছর ধরে এই ফসলের আশায় অপেক্ষা করেন কৃষকরা। ভালোভাবে ফসল ঘরে তুলতে পারবেন, এমনটাই আশা ছিল তাঁদের।
ইতিমধ্যেই বেশ কিছু কৃষক ধান কেটে মাঠে রেখেছিলেন। কিন্তু ‘আকভান’-এর প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া অবিরাম বৃষ্টি শুক্রবার বেলা ১২টা পর্যন্ত চলে। প্রবল বৃষ্টিতে মাথায় হাত কেশপুর, গড়বেতা ও শালবনীর বিস্তীর্ণ এলাকার কৃষকদের। মাঠের পাকা ধান এখন জলের তলায়। ধানজমিতে জল ঢোকা আটকাতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন কৃষকরা। কোথাও কোথাও জমির আল কেটে জমে থাকা জল বের করতে হচ্ছে।
ক্ষতিগ্রস্ত কৃষকরা সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন। তাঁদের দাবি, সরকারি সাহায্য না পেলে সারা বছর সংসার চালানোই কঠিন হয়ে পড়বে। না হলে বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে তাঁদের।
অসময়ে প্রবল বৃষ্টিতে শুধু ধানচাষই ক্ষতিগ্রস্ত হয়নি, বেশ কয়েক দিন পিছিয়ে গিয়েছে রবি মরশুমের আলুচাষও। ফলে কৃষকদের কপালে এখন চিন্তার ভাঁজ।

কার্তিক পুজোর মেলায় রক্তাক্ত বিজেপি নেতা, পিটিয়ে খুনের অভিযোগ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বৃষ্টির জলে ডুবল পাকা ধান, মাথায় হাত কেশপুরের কৃষকদের

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, শুক্রবার