২১ নভেম্বর ২০২৬, শনিবার, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

জুয়ার আসরে হানা দিয়ে ফেসবুক লাইভ, ২৪ ঘণ্টার মধ্যেই শ্রীঘরে বিজেপি নেত্রী!

নদিয়া: বেআইনি জুয়ার আসরে হানা দিয়ে সমাজমাধ্যমে সরাসরি সম্প্রচার। আর তার পরদিনই তোলাবাজি, মহিলাদের মারধর এবং মুখ্যমন্ত্রীর নাম করে টাকা চাওয়ার অভিযোগে গ্রেফতার হলেন বিজেপি নেত্রী পিয়ালী বিশ্বাস। ঘটনাকে ঘিরে নদিয়ার রানাঘাটে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।
জানা গিয়েছে, গতকাল রানাঘাটের রথতলা এলাকায় একটি বেআইনি জুয়ার আসরে হানা দেন পিয়ালী বিশ্বাস। সেই সময় কয়েকজনকে পালিয়ে যেতে দেখা যায়। গোটা ঘটনার ভিডিও তিনি নিজের সমাজমাধ্যমের পাতায় সরাসরি সম্প্রচার করেন। পরে সেই ভিডিও ছড়িয়ে পড়ে। এরপর আজ সকালে একাধিক অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, তাঁর স্কুটি থেকে দুটি মদের বোতলও উদ্ধার হয়েছে।
আদালতে নিয়ে যাওয়ার পথে পিয়ালী বিশ্বাস দাবি করেন, তৃণমূল নেতা আনন্দ দের তত্ত্বাবধানে চলা জুয়ার আসরে হানা দেওয়ার কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। যদিও পিয়ালী বিশ্বাসের গ্রেফতারি নিয়ে এখনও পর্যন্ত বিজেপির তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

কার্তিক পুজোর মেলায় রক্তাক্ত বিজেপি নেতা, পিটিয়ে খুনের অভিযোগ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

জুয়ার আসরে হানা দিয়ে ফেসবুক লাইভ, ২৪ ঘণ্টার মধ্যেই শ্রীঘরে বিজেপি নেত্রী!

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, শুক্রবার