২৯ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ১২ কার্তিক ১৪৩৩

১০ নভেম্বর পর্যন্ত পুলিশি হেফাজত ইন্দ্রনীলের, চন্দননগরে উৎসব, সিঙ্গুরে বিক্ষোভ

  • নতুন গতি
  • আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার
  • 11

দেবজিৎ মুখার্জি, কলকাতা: রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে ১২ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের। বৃহস্পতিবার ব্যাঙ্কশাল কোর্টে তোলা হয় প্রাক্তন মন্ত্রীকে। সেখানে পুলিশ জানায়, গতবছর ইউনেস্কোর সঙ্গে চুক্তি হলেও ২০২২ সাল থেকেই ‘মাস আর্ট’ পুজোর প্রিভিউ শো বা বিশেষ প্রবেশের পাস বিক্রি এবং অর্থ জোগাড় করেছে। যদিও ইন্দ্রনীল সেন সেই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, তিনি সেই সংস্থার সঙ্গে কোনওভাবেই যুক্ত নন। উভয়পক্ষের বক্তব্য শুনে আগামী ১০ নভেম্বর পর্যন্ত তাঁকে পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে।

এদিকে ইন্দ্রনীল সেনের গ্রেফতারের খবর জানাজানি হতেই রীতিমতো দীপাবলির পরিবেশ তৈরি হয় চন্দননগরে। বিশেষ করে জ্যোতির মোড়ে দীপাবলির মতো পরিবেশ সৃষ্টি হয়। বিজেপি মহিলা মোর্চার কর্মীরা রংমশাল জ্বালানোর পাশাপাশি একে অপরকে আবির মাখান এবং দলের পতাকা হাতে নিয়ে উৎসবে মেতে ওঠেন। শুধু তাই নয়, পথচলতি সাধারণ মানুষকে লাড্ডু বিলি করাও হয়। এছাড়া এক সহকর্মীকে প্রতীকী ‘ইন্দ্রনীল সেন’ সাজিয়ে রাস্তায় ঘোড়ানো হয় বিজেপি সমর্থকদের তরফ থেকে কোমরে দড়ি বেঁধে।

তবে সিঙ্গুরে দেখা যায় অন্য এক চিত্র। বাগডাঙা ছিনামোর গ্রাম পঞ্চায়েত এলাকায় ইন্দ্রনীল সেনের বাগান বাড়ি ‘মোহর’এর সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। স্থানীয়দের অভিযোগ, রাত ১২টার পর সেখানে অল্প বয়সি সুন্দরী মহিলাদের নিয়ে এসে ফুর্তি করা হত। চলত আমোদ প্রমোদ। অনেকে প্রাক্তন মন্ত্রীকে আবার ‘দ্বিতীয় শাহজাহান’ বলেও উল্লেখ করেন। তাঁদের অভিযোগ, চাষিদের ভয় দেখিয়ে বাগানবাড়ির জমি এবং রাস্তা দখল করেছেন ইন্দ্রনীল। সেই বাগানবাড়িতেই পুজোর পাস নিয়ে দুর্নীতির টাকা ব্যায় হতো এবং এর পিছনে রয়েছেন সিঙ্গুরের প্রাক্তন বিধায়ক বেচারাম মান্নাও। এই অভিযোগ তোলা হয় যে বাগান বাড়ি তৈরির জন্য নিকাশি বন্ধ করে পঞ্চায়েতে টাকায় বেআইনিভাবে রাস্তা তৈরি করা হয়েছে।

রামলীলায় থাকবেন মমতা, আরশোলাদের মুখোশ খুলতে পথে নামবে বিজেপি

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

১০ নভেম্বর পর্যন্ত পুলিশি হেফাজত ইন্দ্রনীলের, চন্দননগরে উৎসব, সিঙ্গুরে বিক্ষোভ

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার