২১ অক্টোবর ২০২৬, বুধবার, ৪ কার্তিক ১৪৩৩
২১ অক্টোবর ২০২৬, বুধবার, ৪ কার্তিক ১৪৩৩

বিস্ফোরক তথ্য! জ্ঞানেশ কুমারকে এড়িয়েই দুই নির্বাচন কমিশনারের চিঠি ক্যাবিনেট সচিবকে

নিউজ ডেস্ক: এসআইআর বিরোধী এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে চলতি আন্দোলন ঘিরে উত্তাল সমগ্র জাতীয় রাজনীতি। এই আবহে বুধবার এক বিস্ফোরক তথ্য উঠে এলো ‘ইন্ডিয়া টুডে’র প্রতিবেদন থেকে।

আরটিআই এবার জানিয়েছে, জ্ঞানেশ কুমারকে এড়িয়েই দুই নির্বাচন কমিশনার, সুখবীর সিংহ সঁধু এবং বিবেক জোশী ক্যাবিনেট সচিবকে চিঠি পাঠিয়েছিলেন। তা পাওয়ার পর ক্যাবিনেট সচিবালয় জবাব সংশ্লিষ্ট কর্মকর্তা এবং মুখ্য নির্বাচন কমিশনারের দফতরে পাঠিয়ে দিয়েছিল বলেও আরটিআই আইনে করা প্রশ্নের জবাবে জানানো হয়েছে।

চিঠির সম্পূর্ণ তথ্য আরটিআই-আবেদনে পাওয়া না গেলেও জানানো হয়েছে, দুই নির্বাচন কমিশনার চলতি বছরের ২৬ জুলাই, এক বিতর্কিত কাজের নির্দেশ এবং প্রশাসনিক পদক্ষেপের বিষয়ে মতপার্থক্য নিয়ে, দুটি আলাদা চিঠি লিখেছিলেন ক্যাবিনেট সচিবকে। ৩০ জুলাই আনুষ্ঠানিকভাবে তা নথিভুক্ত করা হয়েছিল এবং ৫ অগস্ট ক্যাবিনেট সচিবালয় চিঠি দুটির উত্তর এবং এই বিষয়ে নির্দেশিকা সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা এবং মুখ্য নির্বাচন কমিশনারের কার্যালয়ে পাঠিয়ে দেয়।

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বিস্ফোরক তথ্য! জ্ঞানেশ কুমারকে এড়িয়েই দুই নির্বাচন কমিশনারের চিঠি ক্যাবিনেট সচিবকে

আপডেট : ২১ অক্টোবর ২০২৬, বুধবার