১৮ অক্টোবর ২০২৬, রবিবার, ১ কার্তিক ১৪৩৩
১৮ অক্টোবর ২০২৬, রবিবার, ১ কার্তিক ১৪৩৩

জামিন পেলেন অভিজিৎ, সই করেছেন পিস বন্ডে

দেবজিৎ মুখার্জি: সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও শুক্রবার বিকেলে দিল্লিতে ‘তেরঙা ওড়াও’ কর্মসূচির ডাক দিয়ে, সেখানে যোগ দেওয়ার কিছুক্ষণ আগে, বাড়ির সামনে থেকে আটক হন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। দিল্লি পুলিশ জানায়, তাঁকে প্রিভেন্টিভ অ্যারেস্টে রাখা হয়েছে। রাতে দলের তরফ থেকেও অভিযোগ তোলা হয়, তাঁকে লুকিয়ে রাখা হয়েছে অজ্ঞাত কোনও জায়গায়।

শনিবার দুপুরে তাঁকে মন্দির মার্গের স্পেশ্যাল এক্সেকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালতে পেশ করা হলে সেখানে তিনি জামিন পান। তবে একাধিক শর্ত আরোপ করা হয়েছে। আগামী ১ বছর শান্তিভঙ্গের কাজ করবেন না এবং এই মর্মে এক পিস বন্ডেও তিনি সই করেছেন। এখানেই শেষ নয়, ৫০ হাজার টাকা বন্ড পর্যন্ত জমা দিতে হবে আদালতে। শর্তগুলি মানার পরই শনিবার বিকেলে তিনি মুক্তি পান। যদিও এখনও পর্যন্ত তিহার জেলের পৃথক সেলে রয়েছেন সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা।

সর্বাধিক পাঠিত

জামিন পেলেন অভিজিৎ, সই করেছেন পিস বন্ডে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

জামিন পেলেন অভিজিৎ, সই করেছেন পিস বন্ডে

আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, রবিবার