নিজস্ব প্রতিবেদন, কুলটি: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করল কুলটি ব্লক কংগ্রেস। বুধবার পশ্চিম বর্ধমানের কুলটি বিধানসভার নিয়ামতপুর নিউ রোডে এই কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়। প্রতিবাদ কর্মসূচিতে এক কংগ্রেস কর্মীকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের মুখোশ পরানো হয়। তাঁর হাতে দড়ি বেঁধে প্রতীকীভাবে সামনে দাঁড় করানো হয়। তাঁকে ঘিরে কংগ্রেসের নেতাকর্মীরা স্লোগান তুলে বিক্ষোভ দেখান। এই অভিনব প্রতিবাদের মাধ্যমে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানায় কংগ্রেস নেতৃত্ব। কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি হারজিৎ সিংহ, কুলটি ব্লক কংগ্রেস সভাপতি সুকান্ত দাস-সহ দলের অন্যান্য নেতা ও কর্মীরা। মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে এই প্রতীকী কর্মসূচির মাধ্যমে নিজেদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করল কুলটি ব্লক কংগ্রেস।
১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ২৮ আশ্বিন ১৪৩৩
BREAKING :
জ্ঞানেশের মুখোশে কংগ্রেসের ‘দড়ি’ প্রতিবাদ, পদত্যাগের হুঙ্কার কুলটিতে!
-
নতুন গতি - আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার
- 12
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






















