২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

মাদ্রাসার আঙিনায় বিজ্ঞানের জয়জয়কার, খুদে বিজ্ঞানীদের মডেলে মুগ্ধ অতিথিরা

বাইজিদ মণ্ডল, নতুন গতি: ৫১ বছরের পথচলাকে স্মরণীয় করে রাখতে বিজ্ঞান ও সৃজনশীলতার মেলবন্ধনে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করল ময়নাগদি এলাহীবক্স এ ইউ হাই মাদ্রাসা। মাদ্রাসা প্রাঙ্গণে পরিচালন কর্তৃপক্ষের উদ্যোগে এবং বিক্রমশিলার সহযোগিতায় অনুষ্ঠিত হয় বিজ্ঞান প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রদর্শনীতে বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়ারা অংশগ্রহণ করে নিজেদের তৈরি বিজ্ঞানভিত্তিক মডেল ও উদ্ভাবনী ভাবনা তুলে ধরে। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত ছিলেন এডিএম সুজয় সিকদার, মাদ্রাসা শিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারি আজিজার রহমান, বারাসাতের বিধায়ক শঙ্কর চ্যাটার্জি, মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহুল হাসান, আলী আহসান, মৌসুমী সরকার, মোহন কুণ্ডু এবং বিডিও অভিজিৎ দাস-সহ বিশিষ্ট ব্যক্তিরা।
পড়ুয়াদের সৃজনশীলতার প্রশংসা করেন অতিথিরা। অনুষ্ঠানে বিধায়ক রথীন ঘোষ মাদ্রাসাকে একটি শব্দহীন জেনারেটর দেওয়ার আশ্বাস দেন। বিজ্ঞানমনস্কতা ও উদ্ভাবনী চিন্তার প্রসারে এই উদ্যোগ এলাকায় বিশেষ উৎসাহ সৃষ্টি করেছে।

দু’মাসের ভাই, বাবাহারা সংসার! মায়ের লড়াই পেরিয়ে বিগ বসের আলোয় রাজবীর

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মাদ্রাসার আঙিনায় বিজ্ঞানের জয়জয়কার, খুদে বিজ্ঞানীদের মডেলে মুগ্ধ অতিথিরা

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, শনিবার