২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

সমুদ্রযাত্রার স্মৃতিতে কাপালিতোলায় ‘বইত বন্দনা’, বর্ণাঢ্য শোভাযাত্রা

মোল্লা জসিমউদ্দিন, কলকাতা: প্রাচীন সামুদ্রিক বাণিজ্যের ঐতিহ্য ও ওড়িয়া সংস্কৃতিকে স্মরণ করে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হল ‘বইত বন্দনা’ উৎসব। মঙ্গলবার সকালে কলকাতার বৌবাজারের কাপালিতোলায় শ্রীশ্রী জগন্নাথ পূজা সমিতির উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওড়িশা বিজেপির ওবিসি মোর্চার সম্পাদক সিদ্ধার্থ শঙ্কর পাতি। তিনি জানান, প্রাচীনকালে কলিঙ্গের সাধব বণিকরা এই দিনেই জাহাজে করে জাভা ও সুমাত্রার মতো দ্বীপপুঞ্জে বাণিজ্যের উদ্দেশ্যে পাড়ি দিতেন। সেই ঐতিহাসিক স্মৃতিকে সম্মান জানাতেই এই উৎসব। অনুষ্ঠানে ছিলেন বিজেপি নেতা সন্তোষ কুমার পাঠক, ড. মনোজ কুমার খাটুয়া, রবি নারায়ণ মহাপাত্র, রাজশ্রী মহাপাত্র, বিজয় কুমার বারিক, ভক্তবৎসল জেনা, প্রদীপ কুমার সাহু, ভগবান দাস, কাশীনাথ বেহেরা ও কৃত্তিবাস মহাপাত্র। স্বাগত ভাষণ দেন সম্পাদক কম্বুনাথ দালাই। সঞ্চালনায় ছিলেন প্রশান্ত কুমার দাস।
এদিন করুণাকর মল্লিক, সরোজ পারিদা, বিদ্যাধর বেহেরা, সুনীল বেহেরা, লক্ষ্মীধর শেঠি, সুব্রত দাস, জিতেন্দ্র দাস, আশীষ দাস, বিভূতি ভূষণ সাহু, বিজয় কুমার নায়ক, বাপী মুখী, গোবিন্দ দলাই, দামোদর বিসওয়াল, দমবারু ধর সেনা বারিক, আব্বারু ধার্মণ সেনা ও আব্রাহাম দাস-সহ অনেকে অংশ নেন। অক্ষয় কুমার সাহু, মনোজ পারিদা, ভারত কুমার বেহেরা, সঞ্জয় দাস, রমেশ চন্দ্র পারিদা ও সুরেশ বারিক অনুষ্ঠান পরিচালনা করেন। কাপালিতোলা থেকে প্রতীকী নৌকাযাত্রা বৌবাজার, ডালহৌসি ও হাইকোর্ট ঘুরে বাবুঘাটে পৌঁছায়। ওড়িশা সরকারের সংস্কৃতি বিভাগের দলের পরিবেশিত সম্বলপুরি নৃত্য ছিল বিশেষ আকর্ষণ।
সর্বাধিক পাঠিত

সাহাপুরে ত্রাসের রাজ! ধরা পড়তেই হাফপ্যান্টে কোমরে দড়ি দিয়ে আকাশকে ঘোরাল পুলিশ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

সমুদ্রযাত্রার স্মৃতিতে কাপালিতোলায় ‘বইত বন্দনা’, বর্ণাঢ্য শোভাযাত্রা

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, শনিবার