২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার বার্তা! মালদা সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরলেন আওয়ামি লিগ নেতা

নতুন গতি, মালদা: শেখ হাসিনার দেশে ফেরার বার্তাকে ঘিরে কি এবার বাংলাদেশে ফিরতে শুরু করেছেন দেশছাড়া আওয়ামি লিগ নেতারা? দু’মাস ভারতে কাটানোর পর মালদার মহদিপুর স্থলবন্দর দিয়ে বাংলাদেশে ফিরলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সদস্য তথা আওয়ামি লিগ নেতা হাবিবুর রহমান ও তাঁর সহযোগীরা। হাবিবুর রহমানের দাবি, নেত্রী শেখ হাসিনা দেশে ফেরার বার্তা দিয়েছেন। সেই বার্তার পর তাঁর মতো দেশছাড়া বহু আওয়ামি লিগ নেতা-কর্মী ধীরে ধীরে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।
এদিকে, বাংলাদেশে নতুন করে অস্থিরতার আশঙ্কায় মহদিপুর সীমান্তে বাড়ছে উদ্বেগ। ওপারে পণ্যবাহী গাড়ি নিয়ে যেতে আতঙ্কিত এপারের ট্রাকচালক ও খালাসিরা। সীমান্তে যাতায়াত ঘিরে বাড়ছে ব্যস্ততাও।
মহদিপুর স্থলবন্দর দিয়ে একদিকে বিভিন্ন কাজে ভারতে আসছেন বহু বাংলাদেশি নাগরিক, অন্যদিকে ভারত থেকে বাংলাদেশে ফিরছেন অনেকে। ভারতে আসা বাংলাদেশিদের অনেকের মুখেই শোনা যাচ্ছে শেখ হাসিনার প্রসঙ্গ। কেউ তাঁকে ফের ক্ষমতায় দেখতে চাইছেন। আবার অনেকের বক্তব্য, বাংলাদেশে যে সরকারই ক্ষমতায় আসুক, সাধারণ মানুষের নিরাপত্তা, শান্তি ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করাই হোক প্রধান লক্ষ্য। সব মিলিয়ে দুই দেশের সীমান্তে যাতায়াতের এই চিত্র ঘিরে শুরু হয়েছে নানা রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনা।

বিভেদের বিষে মিলনের বার্তা, সম্প্রীতির ডাক সুফি সমাজের

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

হাসিনার বার্তা! মালদা সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরলেন আওয়ামি লিগ নেতা

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, শনিবার