২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

সংবিধান দিবস পালিত হল সাউথ মালদা কলেজে, প্রস্তাবনা পাঠে শপথ ছাত্রছাত্রীদের

এম. আহমেদ, বৈষ্ণবনগর: সংবিধানের প্রতি শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার মহা সমারোহে সংবিধান দিবস পালিত হলো মালদা জেলার সাউথ মালদা কলেজে। ভারত সরকারের নির্দেশিকা মেনে কলেজ জুড়ে দিনভর চলল নানা কর্মসূচি। সকাল ১২টা নাগাদ কলেজ প্রাঙ্গণে জড়ো হন অধ্যাপক-অধ্যাপিকা ও ছাত্রছাত্রীরা। সেখানেই সমবেত কণ্ঠে সংবিধানের প্রস্তাবনা পাঠের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান।
উক্ত অনুষ্ঠানে পোস্টার, অঙ্কন, বুকমার্ক, ব্যাজ ও কোলাজ তৈরির প্রতিযোগিতার আয়োজন করা হয়, প্রতিযোগিতায় সংবিধানের ন্যায়, সাম্য, স্বাধীনতা ও ভ্রাতৃত্বের ভাবনাকে রঙ-তুলিতে ফুটিয়ে তোলে পড়ুয়ারা। এরপর “আমাদের সংবিধান, আমাদের গর্ব” — এই বিষয়ে বক্তব্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। মৌলিক অধিকার থেকে শুরু করে নাগরিক কর্তব্য — সবকিছুই উঠে আসে তাদের বক্তৃতায়।
এছাড়াও ছাত্র ছাত্রীদের তুলিতে আঁকা পোস্টার, অঙ্কন, বুকমার্ক, ব্যাজ ও কোলাজ প্রভৃতি প্রদর্শনীর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। প্রদর্শনী দেখতে শামিল হয় কলেজের পড়ুয়ারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের ভাইস প্রিন্সিপাল ড. আরশাদ আলম, আই.কিউ.এ.সি কোঅর্ডিনেটর ড. তরুণ সেনগুপ্ত সহ অন্যান্য অধ্যাপক-অধ্যাপিকাবৃন্দ। অনুষ্ঠানের নোডাল অফিসারের দায়িত্বে ছিলেন ড. প্রদীপ অধিকারী।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভাইস প্রিন্সিপাল ড. আরশাদ আলম বলেন, “সংবিধান শুধু আইনের বই নয়, এটা আমাদের দেশের আত্মা। নতুন প্রজন্মকে সংবিধানকে জানতে হবে এবং তার মর্যাদা রক্ষা করতে হবে এবং সেগুলো বাস্তবে পরিণত করতে হবে।”

বিভেদের বিষে মিলনের বার্তা, সম্প্রীতির ডাক সুফি সমাজের

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

সংবিধান দিবস পালিত হল সাউথ মালদা কলেজে, প্রস্তাবনা পাঠে শপথ ছাত্রছাত্রীদের

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, শনিবার