২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটপাত দখল করলেই অভিযান! সেবক রোডে ফের কড়া পদক্ষেপ পুলিশের

শিলিগুড়ি, ২৭ নভেম্বর: ফুটপাত দখল করে ব্যবসা ও বাইক পার্কিং, সমস্যায় পথচারীরা। যানজট নিয়ন্ত্রণ এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফের অভিযানে নামল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পানিট্যাঙ্কি ট্রাফিক গার্ড।
জানা গিয়েছে, সেবক রোডের একাধিক জায়গায় ফুটপাত দখল করে রাখা হচ্ছিল বাইক ও বিভিন্ন দোকানের সামগ্রী। কোথাও ফুটপাতের উপর বাইক পার্কিং, আবার কোথাও দোকানের মালপত্র সাজিয়ে রাখার কারণে পথচারীদের চলাচল কার্যত বন্ধ হয়ে গিয়েছিল। বাধ্য হয়ে তাঁদের মূল রাস্তায় নেমে হাঁটতে হচ্ছিল। ফলে বাড়ছিল যানজটের সমস্যাও।
বৃহস্পতিবার অভিযানে নেমে ফুটপাতের উপর রাখা বাইক ও দোকানের সামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় পুলিশ। পাশাপাশি দোকানদারদের স্পষ্টভাবে সতর্ক করে জানানো হয়, ফুটপাত দখল করে কোনওভাবেই ব্যবসা করা যাবে না। সেবক রোডের বিভিন্ন মোড়ে অভিযান চালিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করেন পুলিশকর্মীরা।
উল্লেখ্য, এর আগেও গত বুধবার শেঠ শ্রীলাল মার্কেটে অভিযান চালিয়েছিল পানিট্যাঙ্কি ট্রাফিক গার্ড। সেদিন রাস্তা দখল করে রাখা দোকানের সামগ্রী সরানোর পাশাপাশি অবৈধভাবে পার্কিং করা গাড়িও সরিয়ে দেওয়া হয়। শহরের ফুটপাত দখলমুক্ত রাখতে পুলিশের এই ধারাবাহিক অভিযান কতটা কার্যকর হয়, এখন সেটাই দেখার।

বিভেদের বিষে মিলনের বার্তা, সম্প্রীতির ডাক সুফি সমাজের

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ফুটপাত দখল করলেই অভিযান! সেবক রোডে ফের কড়া পদক্ষেপ পুলিশের

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, শনিবার