২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

১ ডিসেম্বর থেকে হুগলিতে শুরু ধান কেনা, লক্ষ্যমাত্রা ৩.২৭ লক্ষ মেট্রিক টন

আব্দুল গফফার, নতুন গতি,হুগলি: আগামী ১ ডিসেম্বর থেকে হুগলি জেলায় শুরু হচ্ছে ২০২৬-২৭ খরিফ মরশুমের ধান কেনার প্রক্রিয়া। চলবে ৩০ জুন পর্যন্ত। জেলার কৃষকদের কাছ থেকে মোট ৩ লক্ষ ২৭ হাজার মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা ধার্য করেছে রাজ্য সরকার। সোমবার জেলার বিডিওদের সঙ্গে বৈঠকে ধান কেনার প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সরকারি ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) কুইন্টালপ্রতি ২৪৪১ টাকা। এর সঙ্গে রাজ্য সরকারের ২০০ টাকা ইনসেনটিভ মিলিয়ে কৃষকরা প্রতি কুইন্টাল ধানের দাম পাবেন ২৬৪১ টাকা। পরিবারপিছু সর্বোচ্চ ৪৫ কুইন্টাল ধান বিক্রি করা যাবে।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা, পিএম-কিষান এবং কৃষক বন্ধু (নতুন) প্রকল্পের তালিকাভুক্ত কৃষকদের অগ্রাধিকার দিয়ে ধান কেনা হবে। জেলায় কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা প্রায় ২ লক্ষ ৯৬ হাজার। তাঁদের সকলের ই-কেওয়াইসি সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ইতিমধ্যে ২০ হাজার ৩২৭ জনের ই-কেওয়াইসি হয়েছে।
নতুন করে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক গত বছর ধান বিক্রি করলেও এবার প্রত্যেক কৃষককে ই-প্যাডি প্রকিউরমেন্ট পোর্টালে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। বাংলা সহায়তা কেন্দ্র, পিসিএস অথবা সিপিসিতে গিয়েও ই-কেওয়াইসি ও রেজিস্ট্রেশন করা যাবে। ধান বিক্রির জন্য পোর্টালে পছন্দমতো তারিখ ও সময়ের স্লট বুক করতে হবে। ধান বিক্রির টাকা সরাসরি কৃষকের নিজের বৈধ ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। জেলায় আপাতত ১৭টি সিপিসি এবং ১৫৭টি পিপিএসের মাধ্যমে ধান কেনা হবে। উত্তরপাড়া-শ্রীরামপুর ব্লকে আলাদা সিপিসি না থাকলেও সেখানকার কৃষকরা পার্শ্ববর্তী ব্লকের সিপিসি বা পিপিএস থেকে ধান বিক্রি করতে পারবেন। প্রয়োজনে বিভিন্ন এলাকায় বিশেষ শিবিরও করা হবে।
এদিকে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে আরামবাগ মহকুমার গোঘাট-১, গোঘাট-২, খানাকুল-১, খানাকুল-২ এবং আরামবাগ ব্লকে কৃষি ফসলের ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির রিপোর্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে বিডিওদের। ক্ষতিগ্রস্ত জমির ফসল বিমার আওতাভুক্ত কৃষকদের ৭২ ঘণ্টার মধ্যে বিমার দাবি জানানোর আবেদন জানিয়েছে প্রশাসন। আগামী ২৫ নভেম্বর রাত ১২টার মধ্যে দাবি নথিভুক্ত করতে হবে।
দাবি জানানোর জন্য কৃষকরা ১৪৪৪৭ টোল ফ্রি নম্বরে ফোন করতে পারবেন। এছাড়া ৭০৬৫৫১৪৪৪৭ নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার পোর্টালের মাধ্যমেও আবেদন করা যাবে।
এদিকে, ধান কেনার ক্ষেত্রে কালোবাজারি ও অননুমোদিত ব্যক্তিদের প্রবেশ আটকাতে কৃষকদের সরকারি উপভোক্তা তালিকা যাচাই করা হবে। অন্যদিকে জেলার ৬১টি রাইস মিলের ম্যাপিংয়ের কাজ প্রায় সম্পূর্ণ। প্রশাসনের আশা, নির্ধারিত সময়ের মধ্যে ধান কেনার লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে।

বিভেদের বিষে মিলনের বার্তা, সম্প্রীতির ডাক সুফি সমাজের

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

১ ডিসেম্বর থেকে হুগলিতে শুরু ধান কেনা, লক্ষ্যমাত্রা ৩.২৭ লক্ষ মেট্রিক টন

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, শনিবার