২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

নাবালিকা ভাইঝিকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার জ্যাঠা

দক্ষিণ ২৪ পরগনা: নিজের ১১ বছরের নাবালিকা ভাইঝিকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হলেন ৫৫ বছর বয়সি জ্যাঠা উত্তম পাইক। ঘটনাটি রায়দিঘি থানার চাপলা হরিপুর এলাকার।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্যাতনের শিকার ওই নাবালিকা একটি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। স্কুলে যাওয়ার পর শিক্ষিকার কাছে তাকে বেশ দুর্বল ও অস্বাভাবিক মনে হয়। এরপর শিক্ষিকা তার সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে জানতে পারেন। নাবালিকা সমস্ত ঘটনা জানালে তড়িঘড়ি তার অভিভাবকদের খবর দেওয়া হয়। পরে পরিবারের পক্ষ থেকে রায়দিঘি থানায় অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগের ভিত্তিতে পুলিশ উত্তম পাইককে গ্রেপ্তার করে। নির্যাতিতার শারীরিক পরীক্ষার জন্য তাকে ডায়মন্ড হারবার হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ। ধৃতকে ডায়মন্ড হারবার আদালতে পেশ করে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে।
অন্যদিকে, অভিযুক্তের পরিবারের সদস্যদের দাবি, পুরনো পারিবারিক বিবাদের জেরেই উত্তম পাইককে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

বিভেদের বিষে মিলনের বার্তা, সম্প্রীতির ডাক সুফি সমাজের

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

নাবালিকা ভাইঝিকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার জ্যাঠা

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, শনিবার