২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের অশান্তিতে সতর্ক বসিরহাট, সীমান্তে পুলিশের কড়া নজরদারি

বসিরহাট: বাংলাদেশে লাগাতার অশান্তির আবহে সীমান্ত নিরাপত্তা জোরদার করল প্রশাসন। কোনওরকম নাশকতামূলক ঘটনা রুখতে বসিরহাটের ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন ঘোজাডাঙ্গা ও হাকিমপুর এলাকায় বাড়ানো হয়েছে পুলিশের নজরদারি। গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে শুরু হয়েছে কড়া নাকা তল্লাশি।
অটো, টোটো-সহ বিভিন্ন যাত্রীবাহী গাড়ি দাঁড় করিয়ে যাত্রীদের পরিচয়পত্র পরীক্ষা করছেন পুলিশকর্মীরা। পাশাপাশি গাড়ির ভিতরে থাকা জিনিসপত্রও খতিয়ে দেখা হচ্ছে। সন্দেহজনক কিছু নজরে এলেই চালানো হচ্ছে অতিরিক্ত তল্লাশি। সীমান্তবর্তী রাস্তায় যানবাহনের যাতায়াতের উপরেও রাখা হচ্ছে কড়া নজর।
প্রশাসন সূত্রে খবর, বাংলাদেশে অস্থিরতার পরিস্থিতিতে সীমান্ত পেরিয়ে কোনও দুষ্কৃতী বা সন্দেহভাজন ব্যক্তি যাতে ভারতে প্রবেশ করে অপরাধমূলক কাজকর্ম চালাতে না পারে, সে জন্যই এই বাড়তি সতর্কতা। পরিস্থিতির উপর নজর রেখে আগামী দিনেও তল্লাশি ও নজরদারি চালানো হবে।
পুলিশের এই উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারাও। তাঁদের মতে, এভাবে নিয়মিত নাকা তল্লাশি চললে অপরাধমূলক কার্যকলাপ অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।

বিভেদের বিষে মিলনের বার্তা, সম্প্রীতির ডাক সুফি সমাজের

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বাংলাদেশের অশান্তিতে সতর্ক বসিরহাট, সীমান্তে পুলিশের কড়া নজরদারি

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, শনিবার