২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

বোল্লা কালীর টানে জনস্রোত, ভোর থেকেই গাজোল স্টেশনে ভক্তদের ঢল

গাজোল, মালদা: বোল্লা কালীমায়ের পুজো দিতে ভক্তদের ঢল নামল গাজোল রেলস্টেশনে। শুক্রবার ভোর থেকেই স্টেশন চত্বরে পুণ্যার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। দক্ষিণ দিনাজপুরের বিখ্যাত বোল্লা কালীমন্দিরে পুজো দিতে সকাল থেকেই দূরদূরান্ত থেকে ভক্তরা গাজোল স্টেশনে জড়ো হতে থাকেন। সেখান থেকে ট্রেনে চেপে তাঁরা রওনা দেন মন্দিরের উদ্দেশে।
পুণ্যার্থীদের ভিড়ে সকাল থেকেই সরগরম হয়ে ওঠে স্টেশন চত্বর। ট্রেন আসতেই তাতে ওঠার জন্য যাত্রীদের মধ্যে তাড়াহুড়ো শুরু হয়। অনেককেই দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ট্রেনের অপেক্ষা করতে দেখা যায়।
ভক্ত তপন কান্তি চৌধুরী ও সঞ্জীত পাল বলেন, “বোল্লা কালীমা অত্যন্ত জাগ্রত। তাই প্রতি বছরই এখানে প্রচুর ভক্তের সমাগম হয়। আমরাও প্রতিবছর মায়ের পুজো দিতে যাই। মা আমাদের মনের বাসনা পূর্ণ করেন। সেই বিশ্বাস থেকেই প্রতিবছর মায়ের কাছে ছুটে আসি।”
বোল্লা কালীমাকে ঘিরে ভক্তদের এই গভীর বিশ্বাস ও আবেগের ছবি এদিন ধরা পড়ে গাজোল রেলস্টেশনে। সকাল থেকেই পুণ্যার্থীদের ভিড়ে কার্যত জনজোয়ারের চেহারা নেয় স্টেশন চত্বর।
সর্বাধিক পাঠিত

সাহাপুরে ত্রাসের রাজ! ধরা পড়তেই হাফপ্যান্টে কোমরে দড়ি দিয়ে আকাশকে ঘোরাল পুলিশ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বোল্লা কালীর টানে জনস্রোত, ভোর থেকেই গাজোল স্টেশনে ভক্তদের ঢল

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, শনিবার