২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্রোপচারের নামে টাকা লুটের অভিযোগ! মালদায় বন্ধ নার্সিংহোম

মালদা: অস্ত্রোপচারের প্রয়োজন ছিল না, অথচ রোগীর অস্ত্রোপচার করা হয়েছে! শুধু মোটা টাকা উপার্জনের লক্ষ্যেই কি রোগীদের অপ্রয়োজনীয় অস্ত্রোপচারের পথে ঠেলে দেওয়া হচ্ছে? মালদায় একটি নার্সিংহোম পরিদর্শনে গিয়ে এমনই গুরুতর অনিয়মের অভিযোগ সামনে আসতেই সেটি বন্ধের নির্দেশ দিল জেলা প্রশাসন। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশ এবং চিকিৎসা পরিষেবায় গাফিলতির অভিযোগে জেলার আরও তিনটি নার্সিংহোমকে জরিমানা করা হয়েছে।
মালদহের অতিরিক্ত জেলাশাসক (স্বাস্থ্য) অনিরুদ্ধ নন্দী জানিয়েছেন, ইংরেজবাজারের যদুপুর এলাকার ওই নার্সিংহোমে পরিদর্শনের সময় একাধিক অসঙ্গতি নজরে আসে। কোন পরিস্থিতিতে, কেন এবং কী ধরনের অস্ত্রোপচার করা হয়েছে, তার যথাযথ নথি পাওয়া যায়নি। এমনকী সংশ্লিষ্ট রোগীর আদৌ অস্ত্রোপচারের প্রয়োজন ছিল কি না, তা-ও নথিপত্র দেখে স্পষ্ট হয়নি।
প্রশাসনের তদন্তকারীদের প্রাথমিক ধারণা, আর্থিক লাভের উদ্দেশ্যে অপ্রয়োজনীয় অস্ত্রোপচার করা হয়ে থাকতে পারে। বিষয়টি যথেষ্ট উদ্বেগজনক বলে মনে করছে প্রশাসন।
প্রশাসনিক সূত্রে খবর, রাজ্যে পালাবদলের পর থেকে এখনও পর্যন্ত মালদায় বিভিন্ন অভিযোগে ১৩টি নার্সিংহোম বন্ধ করা হয়েছে। পাশাপাশি আরও ১৭-১৮টি নার্সিংহোমকে জরিমানা করা হয়েছে। চিকিৎসার নামে এমন অনিয়ম রুখতে নজরদারি আরও জোরদার করার ইঙ্গিত দিয়েছে জেলা প্রশাসন।

সাহাপুরে ত্রাসের রাজ! ধরা পড়তেই হাফপ্যান্টে কোমরে দড়ি দিয়ে আকাশকে ঘোরাল পুলিশ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

অস্ত্রোপচারের নামে টাকা লুটের অভিযোগ! মালদায় বন্ধ নার্সিংহোম

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, শনিবার