২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি পুকুরে বিষ! মরা মাছ ভাসছে জলে, রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগে উত্তাল সুপুর

বোলপুর, নতুন গতি: সরকারি পুকুরে বিষ মিশিয়ে বিপুল পরিমাণ মাছ মেরে ফেলার অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল বোলপুর সংলগ্ন সুপুর গ্রামে। পুকুরের জলে একসঙ্গে প্রচুর মরা মাছ ভেসে উঠতেই ঘটনাটি প্রকাশ্যে আসে। ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই পুকুরের জল রান্নাবান্না, স্নান-সহ দৈনন্দিন নানা কাজে ব্যবহার করেন গ্রামের বহু মানুষ। এমনকী গৃহপালিত পশুপাখিরও জলের অন্যতম ভরসা এই পুকুর। ফলে বিষক্রিয়ার অভিযোগ সামনে আসতেই জলদূষণ ও স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ বেড়েছে। বর্তমানে বার্ডস নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা পুকুরটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে। সংস্থার কর্ণধার রাজেশ সেন চৌধুরীর অভিযোগ, সরকারি নিয়ম মেনে পুকুরটি লিজ নেওয়া হয়েছিল। কিন্তু রাজনৈতিক অভিসন্ধি থেকেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে পুকুরে বিষ মিশিয়েছে। যদিও তাঁর এই অভিযোগের সত্যতা এখনও যাচাই করা যায়নি। ঘটনার নিরপেক্ষ তদন্ত, দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তি এবং দ্রুত পুকুর পরিষ্কারের দাবিতে সরব হয়েছেন গ্রামবাসীরা। পাশাপাশি পুকুরের জল ব্যবহার বন্ধ রাখতে বিকল্প জলের ব্যবস্থারও দাবি জানিয়েছেন তাঁরা। এখন প্রশাসনের পদক্ষেপের দিকেই তাকিয়ে সুপুরের বাসিন্দারা।
সর্বাধিক পাঠিত

সাহাপুরে ত্রাসের রাজ! ধরা পড়তেই হাফপ্যান্টে কোমরে দড়ি দিয়ে আকাশকে ঘোরাল পুলিশ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

সরকারি পুকুরে বিষ! মরা মাছ ভাসছে জলে, রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগে উত্তাল সুপুর

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, শনিবার