২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটার তালিকা থেকে বাদ, অবশেষে হেয়ারিংয়ের ডাক! কুলতলিতেও শুরু শুনানি

হাসান লস্কর, দক্ষিণ ২৪ পরগনা: ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার আতঙ্ক কাটিয়ে অবশেষে নিজেদের বক্তব্য জানানোর সুযোগ পেলেন সংশ্লিষ্ট ভোটাররা। রাজ্যজুড়ে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় বাদ পড়া ব্যক্তিদের হেয়ারিং বা শুনানির জন্য ডাকা শুরু হয়েছে। বুধবার থেকে দক্ষিণ ২৪ পরগনার কুলতলী থানাতেও শুরু হয়েছে এই প্রক্রিয়া।
দীর্ঘদিন ধরেই ভোটার তালিকায় নিজেদের নাম থাকা নিয়ে উৎকণ্ঠায় ছিলেন বহু মানুষ। বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া ঘিরে প্রথম থেকেই সরব বিভিন্ন রাজনৈতিক দল। তাঁদের অভিযোগ, এই প্রক্রিয়ার জেরে বহু বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই বিতর্কের মধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশে বাদ পড়া ভোটারদের শুনানির ব্যবস্থা শুরু হয়েছে বলে জানা গিয়েছে।
কুলতলী থানায় শুরু হওয়া শুনানি পর্বে সংশ্লিষ্ট ব্যক্তিদের ডেকে তাঁদের বক্তব্য শোনা হচ্ছে। পাশাপাশি যাচাই করা হচ্ছে প্রয়োজনীয় নথিপত্র। নিজেদের নাগরিকত্ব ও ভোটাধিকার সংক্রান্ত দাবি প্রতিষ্ঠার জন্য নথি জমা দেওয়ার সুযোগ পাচ্ছেন তাঁরা।
এবার এই শুনানি ঘিরে নতুন করে আশার আলো দেখছেন তালিকা থেকে বাদ পড়া মানুষজন। তবে শুনানি শেষে কতজনের নাম পুনরায় ভোটার তালিকায় জায়গা পায়, সেদিকেই তাকিয়ে রয়েছেন এলাকার বাসিন্দারা। কোনও বৈধ ভোটার যাতে ভোটাধিকার থেকে বঞ্চিত না হন, এখন সেটাই সবচেয়ে বড় দাবি।

বিভেদের বিষে মিলনের বার্তা, সম্প্রীতির ডাক সুফি সমাজের

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ভোটার তালিকা থেকে বাদ, অবশেষে হেয়ারিংয়ের ডাক! কুলতলিতেও শুরু শুনানি

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, শনিবার