১৮ অক্টোবর ২০২৬, রবিবার, ১ কার্তিক ১৪৩৩
১৮ অক্টোবর ২০২৬, রবিবার, ১ কার্তিক ১৪৩৩

চোরবাগান বিপর্যয়ের মাঝে শহরে শাহ, পুজো দিলেন কালীঘাটে

দেবজিৎ মুখার্জি, কলকাতা: শনিবার, সপ্তমীর সন্ধ্যায়, চোরবাগান সর্বজনীনে মণ্ডপের ভিতরে পদপিষ্ট হয়ে আহত-নিহত হন একাধিক, যা ঘিরে এই মুহূর্তে তোলপাড় রাজ্য রাজনীতি। এই চাঞ্চল্যকর পরিস্থিতির মাঝেই রাতে শহরে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

রবিবার, অধিক সপ্তমীর, সকালে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য সহ আরও অনেককে নিয়ে তিনি কালীঘাটে গিয়ে পুজো দেন। এরপর হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করতে যাবেন এবং তাঁদের পরিবারের সঙ্গে কথা বলবেন বলে খবর।

জানা গিয়েছে, আজ একাধিক পুজো মণ্ডপে যাওয়ার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। তবে এই মর্মান্তিক দুর্ঘটনার পর তিনি সমস্ত কর্মসূচি বাতিল করেন। প্রসঙ্গত, দুর্ঘটনার খবর জানাজানি হতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি তিনিও সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন।

নবমী ও দশমী নিহতদের বাড়ি যাবেন মুখ্যমন্ত্রী

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

চোরবাগান বিপর্যয়ের মাঝে শহরে শাহ, পুজো দিলেন কালীঘাটে

আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, রবিবার