দেবজিৎ মুখার্জি: এই মুহূর্তে গোটা দেশজুড়ে তোলপাড় চলছে এসআইআর বাতিল ও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির আন্দোলন ঘিরে। এবার তাদের দমাতে আত্মপ্রকাশ হল ‘লাল হিট জনতা পার্টি’র।
সম্প্রতি সংবাদ সংস্থা ‘আইএএনএস’কে সাক্ষাৎকার দিয়ে ‘লাল হিট জনতা পার্টি’র আহ্বায়ক অয়ন ভাটনগর বলেছেন, “নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এই দল গঠিত হয়নি। এটা আমরা আগেই স্পষ্ট করে দিয়েছি। আমরা সিজেপি এবং তাদের প্রতিবাদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছি। আমরা সেই সব ‘আরশোলা’দের বিরোধিতা করি, যারা দেশের গণতন্ত্রকে দুর্বল করতে চায়, দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালায়। আমরা আমাদের মতামত ও যুক্তি তুলে ধরব, আমাদের বার্তা সমাজে ছড়িয়ে দেব।”
তিনি আরও বলেছেন, “আমরা দেখিয়ে দেব, সিজেপিকে চ্যালেঞ্জ করার জন্য এখন ‘লাল হিট জনতা পার্টি’-র মতো একটি দল রয়েছে। সাহস থাকলে আসুন, বিতর্কে অংশ নিন। আপনারা জিতলে সেটা হবে আপনাদের জয়, আর আমরা জিতলে সেটা হবে আমাদের জয়।”
নতুন গতি 













