২৪ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ প্রাক্তন মন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে, তদন্তের নির্দেশ দুর্নীতি দমন কমিশনের 

নিউজ ডেস্ক: যৌন হেনস্থার অভিযোগের পর এবার প্রাক্তন মন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে দায়ের হল প্রাতিষ্ঠানিক দুর্নীতির নালিশ। আবারও একটি গুরুতর অভিযোগ। প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিল রাজ্যের দুর্নীতি দমন কমিশন। রাজ্য সরকার গঠিত অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বাধীন প্রাতিষ্ঠানিক দুর্নীতি দমন কমিশনে এই মর্মে অভিযোগ জমা পড়ে। সেই অভিযোগে জানানো হয়েছে, বাংলা আকাদেমির চেয়ারম্যান পদে থাকার সময় মন্ত্রী ব্রাত্য বসু বিভিন্ন দুর্নীতিতে জড়িয়েছেন। আকাদেমির বিভিন্ন পুরস্কার থেকে শুরু করে বই ছাপানোর ক্ষেত্রে বহু দুর্নীতি হয়েছে। এই সংক্রান্ত বেশ কিছু নথিও কমিশনের কাছে জমা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। জমা পড়া নথি খতিয়ে দেখার পর বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু।
প্রাতিষ্ঠানিক এই দুর্নীতির অভিযোগ ওঠার আগে ব্রাত্য বসুর বিরুদ্ধে আরও একাধিক গুরুতর অভিযোগ সামনে আসে। দুই মহিলার অভিযোগ, ফোনে তাঁদের কুপ্রস্তাব দিয়েছিলেন ব্রাত্য। সেই প্রস্তাবে সাড়া না দেওয়ায় বদলি-সহ বিভিন্ন উপায়ে তাঁদের হেনস্থা করা হয় বলে দাবি অভিযোগকারিণীদের। এই ঘটনায় তাঁর বিরুদ্ধে জিরো এফআইআর দায়ের হয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ব্রাত্য বসু। পাশাপাশি, ব্রাত্য বসু এবং রাজ্যের আর এক প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগও উঠেছে। পুজোর পাস সংক্রান্ত মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন ইন্দ্রনীল সেন।
সম্প্রতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আগের অভিযোগগুলিকে রাজনৈতিক ও ব্যক্তিগত প্রতিহিংসার ফল বলে দাবি করেছিলেন ব্রাত্য। অভিযোগকারিণীর বক্তব্যের পাল্টা জবাব দিতে গিয়ে তিনি বলেছিলেন, “আসলে উনি আমাকে কুপ্রস্তাব দিয়েছেন। আমি তাতে রাজি হইনি। তাই এখন খেপে গিয়ে বলছেন!” ব্রাত্যের পাল্টা দাবি, “ইন্দ্রনীল গ্রেফতার হওয়ার পর আমার নামটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। এর নেপথ্যে ব্যক্তিগত যোগসাজশ থাকতে পারে। আমার মনে হয়, প্রতিহিংসা চরিতার্থ করার চেষ্টা হয়েছে। আইনি পদক্ষেপ করব আমি।”
আর এবার প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ নিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রীর মন্তব্য, “অভিযোগ জমা পড়লে তদন্ত হোক। আমার কোনও অসুবিধা নেই। আমি যে কোনও ধরনের তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত। আগে আমাকে মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা হয়েছিল। সেখানে সুবিধা করতে না পেরে, এখন দুর্নীতির মিথ্যা অভিযোগ করা হচ্ছে। তদন্ত হলেই দুধ কা দুধ, পানি কা পানি স্পষ্ট হয়ে যাবে।” রাজ্যে পরিবর্তনের পর ব্রাত্য বসু নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। তৃণমূল ভেঙে তিন টুকরো হয়ে গেলেও, তিনি কোনও পক্ষে যোগ দেননি। তবে নিরপেক্ষ অবস্থানে থেকেও নিজেকে নিত্য নতুন অভিযোগ ও তদন্ত থেকে দূরে রাখতে পারলেন না প্রাক্তন মন্ত্রী। ইন্দ্রনীল সেনের গ্রেফতারির পর এবার ব্রাত্য বসুর উপরও নতুন করে খাঁড়া নেমে এল।

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ প্রাক্তন মন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে, তদন্তের নির্দেশ দুর্নীতি দমন কমিশনের 

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, মঙ্গলবার