০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১৫ ভাদ্র ১৪৩৩

ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলার জেরে বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

নিউজ ডেস্ক: হরমুজ প্রণালির কাছে ইরানের লারাক দ্বীপে মার্কিন হামলার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ২ শতাংশের বেশি বেড়েছে। সোমবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলার ছাড়িয়ে যায়। এতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরো বাড়ার পাশাপাশি বৈশ্বিক জ্বালানি সরবরাহে সম্ভাব্য বিঘ্ন নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। খবর রয়টার্স।

ওয়েল প্রাইস ডটকমের তথ্য অনুযায়ী, সোমবার ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ১৮ ডলার বা ২ দশমিক ৪৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯০ দশমিক ২৮ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৮২ ডলার বা ২ দশমিক ১৮ শতাংশ বেড়ে ৮৫ দশমিক ২২ ডলারে ওঠে।

রোববার লারাক দ্বীপে দুটি ইরানি লঞ্চারে হামলা চালায় মার্কিন বাহিনী। জুলাইয়ের শেষ দিকের পর উপসাগরীয় অঞ্চলে এটিই যুক্তরাষ্ট্রের প্রথম হামলা বলে জানিয়েছে রয়টার্স। জবাবে জর্ডানে মার্কিন সামরিক ঘাটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

পাল্টাপাল্টি এ হামলার ফলে ফলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত আরো বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে জ্বালানি অবকাঠামোয় হামলা বা হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হলে বৈশ্বিক তেল সরবরাহে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিনিয়োগকারীরা।

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বিনিয়োগকারীরা। সংঘাতের বিস্তার এবং তেল সরবরাহে দীর্ঘস্থায়ী বিঘ্ন দেখা দিলে অপরিশোধিত তেলের দাম আরো বাড়ার পাশাপাশি বিশ্বের বড় অর্থনীতিগুলোয় মূল্যস্ফীতির চাপও বাড়তে পারে।

আদিবাসীদের ‘ভেড়চাল’ মন্তব্যের প্রতিবাদ; বীরভূমের বিভিন্ন থানায় বিজেপি সাংসদের বিরুদ্ধে ডেপুটেশন

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলার জেরে বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

আপডেট : ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার