০৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ১৯ ভাদ্র ১৪৩৩

২০ বছর পর গ্র্যান্ড স্ল্যামের প্রথম রাউন্ড থেকেই জকোভিচ বিদায় নিলেন

স্পোর্টস ডেস্ক: রবিবার ইউএস ওপেনের প্রথম রাউন্ডেই বিদায় নিলেন তিনি। গত ২০ বছরের মধ্যে কোনো গ্র্যান্ড স্লামে এটাই তার সবচেয়ে দ্রুত বিদায়। কঠিন এক পাঁচ সেটের লড়াইয়ে তিনি হেরে যান আর্জেন্টাইন মারিয়ানো নাভোনের কাছে।
বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ৪৮ নম্বরে থাকা আর্জেন্টাইন খেলোয়াড় নাভোনে ম্যাচটি জেতেন ৭-৬ (৭/৫), ৫-৭, ৪-৬, ৬-২, ৬-১ ব্যবধানে। এই হারের ফলে রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্লাম শিরোপার জন্য জোকোভিচের সর্বশেষ চেষ্টাও থেমে গেল।
এই হারে থেমে গেল জোকোভিচের আরেকটি অসাধারণ কীর্তিও। গ্র্যান্ড স্লামের প্রথম রাউন্ডে টানা ৭৮ ম্যাচ জেতার ধারা ভেঙে গেল তার। এই ধারা শুরু হয়েছিল ২০০৬ সালে। সেবার অস্ট্রেলিয়ান ওপেনে পল গোল্ডস্টেইনের কাছে হেরেছিলেন জোকোভিচ। এরপর থেকে গ্র্যান্ড স্লামের প্রথম রাউন্ডে আর কখনো হারেননি তিনি।
সর্বাধিক পাঠিত

পর্বতারোহীদের মূত্র বিসর্জনে গলছে এভারেস্টের হিমবাহ: গবেষণা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

২০ বছর পর গ্র্যান্ড স্ল্যামের প্রথম রাউন্ড থেকেই জকোভিচ বিদায় নিলেন

আপডেট : ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার