০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১৫ ভাদ্র ১৪৩৩

ক্যামাক স্ট্রিট-কাণ্ডে হাজিরা না দেওয়ায় ফের নোটিশ ডেরেককে, পুলিশকে ইমেল অভিষেকের

নিউজ ডেস্ক: সোমবারই ক্যামাক স্ট্রিট-কাণ্ডে শেক্সপিয়ার সরণি থানায় হাজিরা দেওয়ার কথা ছিল তৃণমূলের রাজ্যসভা সাংসদ ডেরেক ও’ব্রায়েনের। কিন্তু তিনি গরহাজির থাকলেন। এরপরই হাজিরা না দেওয়ায় দ্বিতীয় দফার নোটিশ জারি করা হল ডেরেকের নামে। সেই নোটিশ দিতে ডেরেকের প্রিন্স আনোয়ার শাহ রোডের বাড়িতে পৌঁছন শেক্সপিয়র সরণি থানার পুলিশ আধিকারিকরা। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাজিরা মঙ্গলবার। তার আগে রবিবার রাতে পুলিশকে ইমেল করেন ডায়মন্ড হারবারের সাংসদ।
ডেরেক ও’ব্রায়েন থানায় হাজিরা দেওয়ার জন্য সাত দিন সময় চেয়েছেন বলে সুত্রের খবর। কারণ হিসেবে তিনি দর্শান, নোটিশ দেরিতে পাওয়ায় আইনজীবীদের সঙ্গে কথা বলার সময় পাননি। তার ফলেই তিনি সময় চেয়ে নেন। এরপর রবিবার দুপুরে ডেরেকের প্রিন্স আনোয়ার শাহ রোডের বাড়িতে পৌঁছন শেক্সপিয়র সরণি থানার পুলিশ আধিকারিকরা। কিন্তু তৃণমূল সাংসদ বাড়িতে না থাকায় তাঁর এক নিরাপত্তাকর্মীর হাতে নোটিশ দেওয়া হয়। সেই নোটিশেও সোমবারই হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। উল্লেখ্য, গত বৃহস্পতিবার ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে কলকাতা পুরসভা ও পুলিশের যৌথ অভিযান ঘিরে অশান্তি চরমে উঠে। এই ঘটনায় ডেরেক ও’ব্রায়েনের পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তলব করা হয়। মঙ্গলবার তাঁকে শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছে। তার আগে এফআইআরের অনলাইন কপি নিয়ে পুলিশকে পাল্টা ইমেল করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার রাতে ইমেল পাঠান অভিষেকের আইনজীবী অর্ক নাগ। পাল্টা অভিষেককে চিঠি দিয়েছে পুলিশ। চিঠিতে দাবি করা হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে এফআইআর আপলোড হয়েছে। ওয়েবসাইটেই রয়েছে এফআইআর কপি। ক্যামাক স্ট্রিটের ঘটনায় তৃণমূল সাংসদের নামে দু’টি অভিযোগ দায়ের হয়েছে। গোটা ঘটনায় অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। আর সেই কারণেই তাঁকে হাজিরা দেওয়ার নোটিশ দেওয়া হয়েছে বলে জানায় পুলিশ।
এদিকে, তৃণমূল ভবনে লাগানো বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে পুলিশ ও প্রশাসনের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ক্যামাক স্ট্রিটের দলীয় কার্যালয়ে পুরসভা ও পুলিশের যৌথ অভিযানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তোলেন তিনি। এই ঘটনার বিরুদ্ধে স্পিকারকে চিঠি দেওয়া এবং উচ্চ আদালত পর্যন্ত আইনি লড়াই চালানোর স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। এদিকে সোমবার ফের ক্যামাক স্ট্রিটের তৃণমূল অফিসে পুলিশ ও দমকল যায় অগ্নিনির্বাপক ব্যবস্থা খতিয়ে দেখতে। তা নিয়েও একপ্রস্থ উত্তেজনা তৈরি হয়।
সর্বাধিক পাঠিত

আদিবাসীদের ‘ভেড়চাল’ মন্তব্যের প্রতিবাদ; বীরভূমের বিভিন্ন থানায় বিজেপি সাংসদের বিরুদ্ধে ডেপুটেশন

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ক্যামাক স্ট্রিট-কাণ্ডে হাজিরা না দেওয়ায় ফের নোটিশ ডেরেককে, পুলিশকে ইমেল অভিষেকের

আপডেট : ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার