স্পোর্টস ডেস্ক: রবিবার দলবদলের বাজারে মাস্টারস্ট্রোক দিল ইস্টবেঙ্গল। আইএসএলের আগেই মোহনবাগানের প্রাক্তন তারকা রেনিয়ের ফার্নান্ডেজকে এক বছরের চুক্তিতে সই করাল ইস্ট বেঙ্গল। মুম্বইয়ের ৫ ফুট ৯ ইঞ্চির ৩০ বছরের ফুটবলার রয়েছেন দারুণ ছন্দে। সদ্য সমাপ্ত ডুরান্ড কাপে জামশেদপুর এফসি-র হয়ে তাঁর অভিষেক হয়েছিল। রাঁচিতে ‘গ্রুপ সি’-র উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার দল ডিফেন্ডার্স এফসি-কে জামশেদপুর ৫-০ ব্যবধানে হারিয়েছিল। সেই ম্যাচেই রেনিয়ের হ্যাটট্রিক করেছিলেন। জামসেদপুর অবশ্য এবার আইএসএলে খেলছে না।
জাতীয় দলে খেলা অভিজ্ঞ অ্যাটাকিং মিডিও রেনিয়ের যোগদানে হাবাসের আক্রমণ ভাগের শক্তি আরো বাড়ল। এমনিতেই দলের় আক্রমণ ভাগের ফুটবলাররা বেশ ভালো ছন্দে রয়েছেন। সামনে আইএসএল ছাড়াও এএফসি কাপ, আইএফএ শিল্ড আছে। তাই আক্রমণভাগকে আরও ধারালো করতেই ইস্টবেঙ্গল রেনিয়েরকে দলে তুলে নিল।
নতুন গতি 





















