০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১৫ ভাদ্র ১৪৩৩

ইরান থেকে আসা ড্রোন ঠেকানোর দাবি সংযুক্ত আরব আমিরাতের

নিউজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের জলসীমায় একটি ড্রোন শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাদের দাবি, ইরান থেকে এই ড্রোন পাঠানো হয়েছে। ড্রোনটি প্রতিহত করা হয়েছে। সোমবার সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া ওই বিবৃতিতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের জলসীমায় একটি চালকবিহীন আকাশযান (ইউএভি) শনাক্ত করা হয়। সেটি ইরান থেকে এসে সংযুক্ত আরব আমিরাতের জলসীমার দিকে এগিয়ে আসছিল। দেশটির বিমানবাহিনী ওই ড্রোনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।

এর আগে ইরান উপসাগরীয় অঞ্চলে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছিল। এর পরপরই সংযুক্ত আরব আমিরাতে ইরান থেকে আসা ড্রোন শনাক্ত হওয়ার কথা জানাল আবুধাবি।

অন্যদিকে গতকাল রোববার হরমুজ প্রণালির কাছে ইরানের লারাক দ্বীপে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এক মাসেরও বেশি সময়ের মধ্যে ইরানে এটি ছিল যুক্তরাষ্ট্রের প্রথম হামলা। মার্কিন কর্মকর্তারা বলেছেন, ইরানের দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থলে হামলা চালানো হয়েছে।

হামলায় ইরানের সেনা ও বেসামরিক লোকজন হতাহত হয়েছে বলে দাবি করে সেদিনই এর জবাব দেওয়ার ঘোষণা দেয় দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। পরে ইরান জর্ডানে থাকা দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানোর দাবি করে।

জর্ডানের সামরিক বাহিনী সোমবার জানিয়েছে, দেশটির আকাশসীমায় প্রবেশ করা আটটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র–ইরান নতুন করে পাল্টাপাল্টি হামলার জেরে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আবারও প্রায় বন্ধ হয়ে গেছে। আজ প্রকাশিত জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী, সপ্তাহান্তে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী দৃশ্যমান পণ্যবাহী জাহাজের সংখ্যা কমে দিনে মাত্র পাঁচটিতে নেমে এসেছে।

হামলার শিকার হওয়ার আশঙ্কায় জাহাজ কোম্পানিগুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচল করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সর্বাধিক পাঠিত

আদিবাসীদের ‘ভেড়চাল’ মন্তব্যের প্রতিবাদ; বীরভূমের বিভিন্ন থানায় বিজেপি সাংসদের বিরুদ্ধে ডেপুটেশন

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ইরান থেকে আসা ড্রোন ঠেকানোর দাবি সংযুক্ত আরব আমিরাতের

আপডেট : ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার