স্পোর্টস ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে, গত ডিসেম্বরে সল্ট লেক স্টেডিয়ামে লিওনেল মেসির খেলা দেখার জন্য টিকিট কিনে প্রতারিত হওয়া প্রায় ৩৩,০০০ ফুটবল ভক্তকে ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
GOAT ট্যুরের কলকাতা পর্বে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়েছিল, যার জন্য তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকারের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকেই অনেকাংশে দায়ী করা হয়েছিল।
শনিবার নবান্নে জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অধিকারী বলেন, অর্থ ফেরতের প্রক্রিয়া সহজ করার জন্য বর্তমানে একটি অভ্যন্তরীণ ব্যবস্থা তৈরির কাজ চলছে। তবে সুবিধাভোগীদের কীভাবে শনাক্ত করা হবে, তাদের কী কী কাগজপত্র জমা দিতে হবে, বা প্রক্রিয়াটি কখন সম্পন্ন হবে—এসব বিষয়ে তিনি কিছু বলেননি।
“মেসির বিশাল ভক্তকুল রয়েছে। তারা ৪,০০০, ৬,০০০ এবং ৮,০০০ টাকা মূল্যের টিকিট কিনেছিলেন। আমার ইচ্ছা, এই ৩৩,০০০ প্রতারিত ক্রীড়াপ্রেমীর দেওয়া অর্থ যেন ফেরত দেওয়া হয়। আমি ইতোমধ্যে অভ্যন্তরীণভাবে প্রক্রিয়াটি শুরু করেছি। আমি আশা করি এটি সম্পন্ন করতে পারব,” শুভেন্দু অধিকারী একথা বলেন।
এই অনুষ্ঠানে প্রাক্তন হকি খেলোয়াড় গুরবক্স সিং, ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খান এবং সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
নতুন গতি 





















