আজিজুর রহমান, গলসি: উৎসবের মঞ্চে ধর্মের বিভেদ নয়, মিলনই এখানে প্রধান কথা। হিন্দু-মুসলিম সদস্যদের যৌথ উদ্যোগে দীর্ঘ ৩৪ বছর ধরে দুর্গাপুজোর আয়োজন করে আসছে গলসি চৌমাথার স্টার ক্লাব। এবারও শুরু হয়ে গেল সেই পুজোর প্রস্তুতি। শুক্রবার সাড়ম্বরে স্টার ক্লাবের দুর্গাপুজোর খুঁটিপুজো অনুষ্ঠিত হয়। ১৯৯৩ সালে শুরু হওয়া এই পুজো এবার ৩৪তম বর্ষে পা দিচ্ছে। পুজোর বিভিন্ন কাজে ক্লাবের দুই সম্প্রদায়ের সদস্যরা একসঙ্গে দায়িত্ব পালন করেন। মণ্ডপ তৈরি থেকে শুরু করে পুজোর আয়োজন ও বিসর্জন—সব ক্ষেত্রেই দেখা যায় তাঁদের সক্রিয় অংশগ্রহণ। এই পুজো ঘিরে প্রতি বছরই গলসি চৌমাথায় তৈরি হয় উৎসবের আবহ। নতুন থিম ও নানা আয়োজনের পাশাপাশি হিন্দু-মুসলিমের যৌথ অংশগ্রহণই স্টার ক্লাবের পুজোর অন্যতম বৈশিষ্ট্য। সেই কারণে এলাকার মানুষের কাছেও এই পুজো হয়ে উঠেছে সম্প্রীতির মিলনমেলা। এদিন খুঁটিপুজোর পাশাপাশি ক্লাব প্রাঙ্গণে রাখি উৎসবও পালিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গলসি থানার সাব-ইন্সপেক্টর জয়দেব দে, গলসি গ্রাম পঞ্চায়েতের প্রধান কমল রুইদাস, বিভিন্ন রাজনেতিক দলের ও ক্লাবের সদস্য-সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।
২৯ অগাস্ট ২০২৬, শনিবার, ১২ ভাদ্র ১৪৩৩
BREAKING :
গলসি স্টার ক্লাবের খুঁটিপুজোতে সামিল ক্লাবের হিন্দু-মুসলিম সদস্যরা
-
নতুন গতি - আপডেট : ২৯ অগাস্ট ২০২৬, শনিবার
- 14
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder


























