০৯ অক্টোবর ২০২৬, শুক্রবার, ২২ আশ্বিন ১৪৩৩

বাঘ-ঝড়ের সুন্দরবনে নারীদের হাতে স্বনির্ভরতার সেলাই

হাসান লস্কর, কুলতলি, দক্ষিণ ২৪ পরগনা : সুন্দরবনের প্রকৃতি-নির্ভর জীবনে নদী, জঙ্গল, ঘূর্ণিঝড় ও জলবায়ু পরিবর্তনের পাশাপাশি বাঘের হামলার আশঙ্কাও নিত্যসঙ্গী। এমন পরিস্থিতিতে প্রত্যন্ত এলাকার মহিলাদের বিকল্প ও নিরাপদ কর্মসংস্থানের পথ দেখাতে এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবী সংস্থা ফোরাম ফর গ্রিন ফোক। সংস্থার উদ্যোগে শুরু হয়েছে ‘স্টিচিং ডিগনিটি’ প্রকল্প।

এই কর্মসূচির লক্ষ্য, সুন্দরবনের মহিলাদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক ভাবে স্বনির্ভর করে তোলা। শুধু প্রশিক্ষণ নয়, প্রশিক্ষণের পর তৈরি পণ্যের মানোন্নয়ন, বাজারজাতকরণ এবং বাজারের সঙ্গে সরাসরি সংযোগ তৈরির উপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
হিঙ্গলগঞ্জ, পাথরপ্রতিমা ও কুলতলি-সহ সুন্দরবনের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে বাঘে আক্রান্ত পরিবার, মৎস্যজীবী ও পিছিয়ে পড়া জনজাতির আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে সংস্থাটি।
‘স্টিচিং ডিগনিটি’-র আওতায় মধু, চা, পাট ও টোট ব্যাগ, হাতে তৈরি খাদ্যপণ্য, পরিবেশবান্ধব লেখার সামগ্রী এবং পোশাক-সহ বিভিন্ন পণ্য তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে মহিলাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা ও তাঁদের আত্মবিশ্বাস বাড়ানোর উপরও জোর দেওয়া হচ্ছে।
সংশ্লিষ্টদের মতে, নদী ও জঙ্গলের উপর নির্ভরতা কিছুটা কমিয়ে বিকল্প জীবিকার সুযোগ তৈরি হলে জলবায়ু ও প্রাকৃতিক দুর্যোগের সময় পরিবারগুলির আর্থিক সুরক্ষা বাড়বে। মহিলাদের হাতে দক্ষতা, কাজ ও বাজার পৌঁছে দিয়ে সুন্দরবনে নতুন জীবিকার সম্ভাবনা তৈরি করছে এই উদ্যোগ।

বোলপুরে রাজধানী সার্কাসের শুভ উদ্বোধন, প্রথম দিনেই দর্শকদের ভিড়

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বাঘ-ঝড়ের সুন্দরবনে নারীদের হাতে স্বনির্ভরতার সেলাই

আপডেট : ৯ অক্টোবর ২০২৬, শুক্রবার