দেবজিৎ মুখার্জি, কলকাতা: বুধবার সকালে হাইজ্যাক অ্যালার্ট ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় কলকাতা বিমানবন্দর চত্বরে। ৯২ জন যাত্রীবাহী মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার এক বিমান উড়ে যাওয়ার আগে এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) একটি বিশেষ বার্তায় হাইজ্যাক অ্যালার্টের বিষয়টি জানায়। প্রাথমিকভাবে জানা যায়, শৌচাগারের আয়নায় হাইজ্যাক নিয়ে কিছু লেখা রয়েছে। বিমানে চিরকুট মেলার পরই সেই উড়ান সাময়িক বাতিল করে আইসোলেশন বেতে সরিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি আতঙ্কিত যাত্রীদেরও নামিয়ে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়। আইসোলেশন বেতে নিয়ে যাওয়ার পর তল্লাশি চালু করা হয়। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে খবর। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিমানবন্দর কর্তৃপক্ষের তরফ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি মেলেনি। এবার দেখার, এর নেপথ্যে বিস্ফোরক কিছু রয়েছে কিনা।
১১ নভেম্বর ২০২৬, বুধবার, ২৫ কার্তিক ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 














