২৮ জুন ২০২৬, রবিবার, ১৩ আষাঢ় ১৪৩৩
২৮ জুন ২০২৬, রবিবার, ১৩ আষাঢ় ১৪৩৩

হুল দিবস পালন সাগরদিঘীতে

রহমতুল্লাহ, সাগরদিঘী : ১৮৫৫ সালের ৩০ জুন সিধু মুর্মু ও কানু মুর্মুর ডাকে ইংরেজদের বিরুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন সাওতালরা।অত্যাচারী ইংরেজদের বিরুদ্ধে যা ভারতের প্রথম সশস্ত্র ও সংঘবদ্ধ আন্দোলন। ভারতের আদিবাসী সমাজের এই মহান বিপ্লবকে স্মরণ করে তাই গোটা ভারত বর্ষে ৩০ জুন পালিত হয় হুল দিবস। রবিবার এই হুল দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণি কল্যাণ ও আদিবাসী উন্নয়ন বিভাগের উদ্যোগে এই মহান হুল দিবস যথাযোগ্য মর্যাদার পালিত হল মুর্শিদাবাদের সাগরদিঘি ব্লক কমিউনিটি হলে।

এদিন সাওতাল বিদ্রোহের মহান বিপ্লবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মরণ করা হয়। এই কর্মসূচিতে বিভিন্ন বক্তারা সাওতাল বিদ্রোহের ইতিহাস তুলে ধরেন।দেশাত্ববোধের আবহে এদিন আদিবাসী নৃত্য পরিবেশন করে মহিলারা। এরপাশাপাশি কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করে আদিবাসীরা। এছাড়া আদিবাসীদের নিয়ে খেলাধূলারও আয়োজন করা হয়। রবিবারের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান,মুর্শিদাবাদ জেলার অতিরিক্ত জেলা শাসক দীননারায়ন ঘোষ,অনগ্রসর শ্রেণি কল্যাণ ও আদিবাসী উন্নয়ন বিভাগের জেলা প্রকল্প আধিকারিক শীকান্ত রায়, জঙ্গিপুরের মহকুমা শাসক একম যে সিং, সাগরদিঘির সমষ্টি উন্নয়ন আধিকারী সঞ্জয় শিকদার, রঘুনাথগঞ্জ-২ ব্লকের বিডিও দেবোত্তম সরকার,সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি মসিউর রহমান,মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্যা ভারতী হাসদা সহ আরো অনেকে।

লটারির নামে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখিয়ে প্রতারণা!

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

হুল দিবস পালন সাগরদিঘীতে

আপডেট : ১ জুলাই ২০২৪, সোমবার