২৫ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ৮ ভাদ্র ১৪৩৩
২৫ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ৮ ভাদ্র ১৪৩৩

এসএ গেমসের সূচি চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতার (এসএ গেমস) সূচি চূড়ান্ত করেছে সাউথ এশিয়ান অলিম্পিক কাউন্সিল (এসএওসি)। ইসলামাবাদ থেকে এমনটি নিশ্চিত করেছেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) মহাসচিব জোবায়দুর রানা।
সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ৩ থেকে ১১ এপ্রিল পাকিস্তানের তিন শহর ইসলামাবাদ, লাহোর ও পেশোয়ারে অনুষ্ঠিত হবে সাউথ এশিয়ান (এসএ) গেমসের ১৪তম আসর।
রবিবার ইসলামাবাদের এক হোটেলে এসএওসির নির্বাহী কমিটির গেমসের সূচি ও আয়োজনের বিভিন্ন বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
পাকিস্তান অলিম্পিক অ্যাসোসিয়েশনের (পিওএ) সভাপতি আরিফ সাঈদ সভায় সভাপতিত্ব করেন। বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, ভুটান ও মালদ্বীপের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন। ভারতের প্রতিনিধিরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।
গেমসে পুরুষদের ২৮টি এবং মহিলাদের ২৫টি ডিসিপ্লিন হবে। সব মিলিয়ে ৩৪৬টি সোনার পদকের জন্য লড়বেন দক্ষিণ এশিয়ার দেশগুলোর ক্রীড়াবিদরা। আয়োজকদের প্রত্যাশা, প্রতিযোগী দেশগুলোর ৪ হাজার ২০০র বেশি ক্রীড়াবিদ ও কর্মকর্তা গেমসে অংশ নেবেন।
এশিয়ান গেমসের সর্বশেষ আসর হয়েছিল ২০১৯ সালে নেপালে। এরপর মহামারি করোনার কারণে আসরটি পিছিয়ে যায়।

কোচবিহারের একাধিক গ্রামকে আদর্শ গ্রাম গড়ে তোলার সিদ্ধান্ত

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

এসএ গেমসের সূচি চূড়ান্ত

আপডেট : ২৫ অগাস্ট ২০২৬, মঙ্গলবার