নুরআহমেদ, মেমারি: মেমারির সৃষ্টি লজে হিন্দুস্থান উর্বারক রসায়ন লিমিটেড (এইচইউআরএল) ও বিসিসি-র যৌথ উদ্যোগে প্রায় ৭০ জন কৃষককে নিয়ে পালিত হল ‘রিফর্ম উৎসব’ ও ‘পিএম প্রণাম-কৃষক সেমিনার’। কেন্দ্রীয় সার মন্ত্রকের নির্দেশিকা এবং গোবর্ধন প্রকল্পের আওতায় মাটির উর্বরতা বৃদ্ধি, জৈব সারের ব্যবহার বাড়ানো এবং কৃষকদের চাষের খরচ কমানোর লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইচইউআরএল-এর সিনিয়র অফিসার শুভ্র চট্টোপাধ্যায়, রাজ্য হেড রূপেশ কুমার সিং ও জাহাঙ্গীর মির্জা। বিসিসি-র পক্ষে ছিলেন ম্যানেজার সুজিত নন্দি, প্রশাসনিক আধিকারিক তপন গন প্রমুখ।
সেমিনারে ন্যানো ইউরিয়া, জৈব সার, এফওএম (FOM), পিডিএম, নিমকোটেড ইউরিয়া এবং ‘গ্রিন ইউরিয়া’ ব্যবহারের সুফল নিয়ে আলোচনা হয়। কৃষকদের রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব পদ্ধতিতে চাষের বিষয়ে সচেতন করা হয়।
শুভ্র চট্টোপাধ্যায় বলেন, রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব পদ্ধতিতে চাষ করলে কৃষকদের উৎপাদন খরচ কিছুটা কমানো সম্ভব। পাশাপাশি কৃষকদের বিভিন্ন প্রশ্ন ও সংশয় নিয়ে সরাসরি আলোচনা করে তাঁদের সচেতন করা হয়। কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী অক্টোবর মাসজুড়ে দেশের বিভিন্ন প্রান্তে এই ‘রিফর্ম উৎসব’ পালিত হচ্ছে বলে জানান উদ্যোক্তারা।
নতুন গতি 


























