আমীরুল ইসলামের, বোলপুর: বোলপুর ডাকবাংলো মাঠে বুধবার শুরু হল রাজধানী সার্কাস। বিভিন্ন ধরনের জিমন্যাস্টিক ও মনোরঞ্জনমূলক কসরত নিয়ে বোলপুর শহরে হাজির হয়েছে এই সার্কাস। দেশ-বিদেশের বিভিন্ন কলাকুশলীরা তাঁদের নানা ধরনের কৌশল ও প্রদর্শনী তুলে ধরছেন দর্শকদের সামনে। বর্তমান সময়ে মোবাইল ফোনের প্রতি মানুষের আসক্তি বাড়ছে। সেই ব্যস্ততার মাঝে পরিবার-পরিজন ও শিশুদের নিয়ে সরাসরি বিনোদনের সুযোগ করে দিতে বোলপুরে রাজধানী সার্কাসের এই আয়োজন বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে।সার্কাসের প্রথম দিনেই দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। শিশু থেকে শুরু করে প্রবীণ—সব বয়সের মানুষ সার্কাস দেখতে ভিড় জমান। বিশেষ করে বিভিন্ন জিমন্যাস্টিক ও কসরতের প্রদর্শনী শিশুদের মধ্যে বাড়তি আকর্ষণ তৈরি করে। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানী সার্কাস বোলপুরে বেশ কিছুদিন চলবে। ফলে আগামী দিনগুলিতেও দর্শকদের ভিড় বাড়বে বলে আশা করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপ্রসাদ মণ্ডল, বোলপুর শহর সভাপতি কাঞ্চন ঘোষ-সহ বিজেপির একাধিক নেতা ও কর্মী।
০৯ অক্টোবর ২০২৬, শুক্রবার, ২২ আশ্বিন ১৪৩৩
BREAKING :
বোলপুরে রাজধানী সার্কাসের শুভ উদ্বোধন, প্রথম দিনেই দর্শকদের ভিড়
-
নতুন গতি - আপডেট : ৯ অক্টোবর ২০২৬, শুক্রবার
- 16
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

























