০৯ অক্টোবর ২০২৬, শুক্রবার, ২২ আশ্বিন ১৪৩৩

মানিকচকে মুখ্যমন্ত্রী, ফুল ছিটিয়ে উষ্ণ অভ্যর্থনা

পার্থ ঝা, মানিকচক: বৃহস্পতিবার মানিকচকের মাটিতে পা রাখলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। হেলিকপ্টারে করে মানিকচকে পৌঁছনোর পর তাঁকে ফুল ছিটিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান স্থানীয় মহিলারা। মুখ্যমন্ত্রীর আগমন ঘিরে এলাকায় তৈরি হয় উৎসাহ-উদ্দীপনার পরিবেশ। হেলিকপ্টার থেকে নামার পর গাড়িতে করে মথুরাপুর বি.এস.এস. ফুটবল ময়দানের সভাস্থলের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী। পথে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতেও দেখা যায় তাঁকে। তাঁকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ।
মথুরাপুর বি.এস.এস. ফুটবল ময়দানেই ভূতনির বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ ও সহায়তা কর্মসূচিতে অংশ নেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বন্যাদুর্গত মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি তাঁদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়ার কর্মসূচি রয়েছে। দুর্গাপুজোর আগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য পুজোর উপহারও তুলে দেওয়ার কথা রয়েছে।
মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে মানিকচক ও সংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বন্যার ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে মুখ্যমন্ত্রীর সরাসরি সাক্ষাৎ ও তাঁদের সমস্যার কথা শোনার দিকেই নজর স্থানীয়দের।

‘চাকরি স্থায়ী করো’, জয়পুরে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অস্থায়ী কর্মীরা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মানিকচকে মুখ্যমন্ত্রী, ফুল ছিটিয়ে উষ্ণ অভ্যর্থনা

আপডেট : ৯ অক্টোবর ২০২৬, শুক্রবার