মালদহের ইংরেজবাজার পৌরসভার নতুন চেয়ারম্যান নির্বাচিত হলেন বিজেপির বিধায়ক তথা ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অম্লান ভাদুড়ি। বুধবার চেয়ারম্যান নির্বাচনে তিনি ১৫ জন কাউন্সিলরের সমর্থন পান। তাঁদের মধ্যে ১২ জন আগে তৃণমূলের সঙ্গে থাকা কাউন্সিলর, যাঁরা নিজেদের নির্দল ঘোষণা করেছেন। ২৯ আসনের ইংরেজবাজার পৌরসভায় আগে তৃণমূলের ২৫, বিজেপির ৩ এবং ১ জন নির্দল কাউন্সিলর ছিলেন। সম্প্রতি চেয়ারম্যানের পদ থেকে কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী ইস্তফা দেওয়ার পর নতুন চেয়ারম্যান নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। চেয়ারম্যান নির্বাচনের আগেই তৃণমূলের ১১ জন কাউন্সিলর মহকুমা শাসকের কাছে লিখিতভাবে নিজেদের নির্দল হিসেবে জানান। তাঁদের মধ্যে রয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা এবং কাউন্সিলর শুভময় বসু। শুভময় বসু বলেন, ‘‘তৃণমূলের প্রতীক নির্বাচন কমিশন আটকে দিয়েছে। তাই আমরা নির্দল হয়েছি।’’ চেয়ারম্যান পদে বিজেপির অম্লান ভাদুড়ির প্রার্থিতায় তাঁদের আপত্তি নেই বলেও জানান সুমালা আগরওয়ালা। পরে ভোটাভুটিতে অম্লান ভাদুড়ির নাম প্রস্তাব করেন বিজেপি কাউন্সিলর সুতপা মুখোপাধ্যায় এবং সমর্থন করেন কৃষ্ণা নাগ। ১২ নির্দল কাউন্সিলর-সহ মোট ১৫ জনের সমর্থনে চেয়ারম্যান নির্বাচিত হন অম্লান।
০৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ২১ আশ্বিন ১৪৩৩
BREAKING :
১১ ‘নির্দল’-এর সমর্থনে ইংরেজবাজারে বিজেপির চেয়ারম্যান অম্লান
-
নতুন গতি - আপডেট : ৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার
- 12
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder














