০৯ অক্টোবর ২০২৬, শুক্রবার, ২২ আশ্বিন ১৪৩৩

৮ দফা দাবিতে ডিওয়াইএফআই-এর মিছিল, জ্ঞানেশ কুমারের কুশপুতুল দাহ

শিলিগুড়ি: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ-সহ আট দফা দাবিতে বৃহস্পতিবার শিলিগুড়িতে মহকুমাশাসকের দপ্তর অভিযান করল ডিওয়াইএফআই-এর দার্জিলিং জেলা কমিটি। এদিন এয়ারভিউ মোড় সংলগ্ন মহানন্দা নদীর লালমোহন ঘাট থেকে মিছিল শুরু হয়। মিছিলটি মহকুমাশাসকের দপ্তরের সামনে পৌঁছালে সেখানে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন সংগঠনের কর্মী-সমর্থকেরা।
আন্দোলনকারীদের অভিযোগ, মিছিল দপ্তরের সামনে পৌঁছানোর পর তাঁদের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। দপ্তরের মূল দরজাও বন্ধ করে দেওয়া হয় বলে দাবি তাঁদের। এরপর দপ্তরের বাইরেই স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা।
এদিনের কর্মসূচি থেকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের দাবি তোলা হয়। পাশাপাশি ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর নামে প্রতারণার অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং অবিলম্বে সমস্ত নির্বাচন করানোর দাবিও জানানো হয়। মোট আট দফা দাবি নিয়ে সরব হন ডিওয়াইএফআই কর্মী-সমর্থকেরা।
বিক্ষোভের শেষপর্বে মহকুমাশাসকের দপ্তরের সামনে জ্ঞানেশ কুমারের কুশপুতুল দাহ করা হয়। বিভিন্ন স্লোগানে সরব হন আন্দোলনকারীরা। দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে ডিওয়াইএফআই-এর পক্ষ থেকে।

উজ্বলা গ্যাসে ওটিপি জালিয়াতি! ৫০ গ্রাহকের গ্যাস ‘গায়েব’, আটক রাজু

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

৮ দফা দাবিতে ডিওয়াইএফআই-এর মিছিল, জ্ঞানেশ কুমারের কুশপুতুল দাহ

আপডেট : ৯ অক্টোবর ২০২৬, শুক্রবার