০৯ অক্টোবর ২০২৬, শুক্রবার, ২২ আশ্বিন ১৪৩৩

‘চাকরি স্থায়ী করো’, জয়পুরে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অস্থায়ী কর্মীরা

নজরুল মণ্ডল, জয়পুর (বাঁকুড়া): চাকরি স্থায়ীকরণের দাবিতে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করলেন বাঁকুড়ার জয়পুর ব্লকের সমস্ত গ্রাম রোজগার সহায়ক, ভিলেজ লেভেল এন্টারপ্রেনার (গ্রামস্তরের উদ্যোগপতি) এবং স্কিলড টেকনিক্যাল পার্সন (দক্ষ কারিগরি কর্মী)। জয়পুর ব্লকের ৯টি অঞ্চলের কর্মীরা একযোগে কাজ বন্ধ করায় পঞ্চায়েত স্তরের স্বাভাবিক কাজকর্ম ও পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
জয়পুরের বিডিও-র কাছে স্মারকলিপি দিয়ে কর্মবিরতির কথা জানান আন্দোলনকারীরা। তাঁদের দাবি, পশ্চিমবঙ্গের ‘ভিবি-গ্রাম (জি)’ প্রকল্পের অধীনে দীর্ঘদিন ধরে তাঁরা কাজ করলেও চাকরির স্থায়িত্ব নেই। গত ২৫ সেপ্টেম্বর ‘পশ্চিমবঙ্গ গ্রাম রোজগার সহায়ক-ভিলেজ লেভেল এন্টারপ্রেনার-স্কিলড টেকনিক্যাল পার্সন যৌথ কর্মীসাথী মঞ্চ’-এর ডাকে প্রায় ৫ হাজার কর্মী পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরে ডেপুটেশন দেন। ৭ অক্টোবরের মধ্যে স্থায়ীকরণ নিয়ে লিখিত আশ্বাসের দাবি জানানো হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও কোনও সদর্থক পদক্ষেপ না হওয়ায় কর্মবিরতির সিদ্ধান্ত বলে জানান তাঁরা। আন্দোলনকারীদের দাবি, আগামী পঞ্চায়েত নিয়োগের আগেই দীর্ঘদিন কর্মরত যোগ্য কর্মীদের চাকরি স্থায়ী করতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন তাঁরা।

বোলপুরে রাজধানী সার্কাসের শুভ উদ্বোধন, প্রথম দিনেই দর্শকদের ভিড়

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

‘চাকরি স্থায়ী করো’, জয়পুরে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অস্থায়ী কর্মীরা

আপডেট : ৯ অক্টোবর ২০২৬, শুক্রবার