সেখ সামসুদ্দিনঃ জামালপুর ব্লকের আবুঝাটি ২ গ্রাম পঞ্চায়েতের অধীনে রানাপাড়া মোড়ে তৃণমূল কংগ্রেসের এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। মূলত এই প্রতিবাদ সভার কারণ উত্তরপ্রদেশে যে হাথরাস কান্ড ঘটেছে তারই প্রতিবাদে এবং বিজেপি শাসিত যোগীর রাজ্যে এই ধরনের ঘটনা ঘটায় গর্জে উঠেছে সারা বাংলা। জেলায় জেলায় ব্লকে ব্লকে চলছে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ মিছিল। একইভাবে জামালপুর ব্লকের আবুঝাটি ২ গ্রাম পঞ্চায়েতের অধীনে রানাপাড়া মোড়ে প্রায় হাজার দেড়েক লোক নিয়ে প্রতিবাদ সভার আয়োজন করে তৃণমূল কংগ্রেসকর্মীবৃন্দ। উক্ত সভায় উপস্থিত ছিলেন রাজ্যের এসটি ওবিসি সেল-এর রাজ্য সভাপতি উজ্জ্বল প্রামানিক, জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রীমন্ত রায় এবং তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ।
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
BREAKING :
জামালপুর ব্লকের আবুঝাটি পঞ্চায়েতের রানাপাড়া মোড়ে তৃণমূল কংগ্রেসের এক প্রতিবাদ সভা করা হয়
-
নতুন গতি - আপডেট : ৫ অক্টোবর ২০২০, সোমবার
- 11
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






















